কোন আলোচনা ছাড়াই গ্যাসের দাম দ্বিগুনের চেয়েও বেশী বাড়িয়েছে সরকার কিন্তু এই বিষয়ে কারো কোনো উদ্ধেগ নাই, মানুষ উদ্ধিগ্ন কোন মন্ত্রী হজ নিয়ে কী বললো, তা নিয়ে। আরে ভাই, মন্ত্রী কেন? কত হোমড়া-চোমড়াই হজ নিয়ে, কাবা ধ্বংস করা নিয়া কত চেষ্টা করলো কোন ফাঁয়দা হয় নাই, সুতরাং আমাগোর এইটা নিয়া কথা না কইলেও চলবো।
যেখানে আমাদের লিভিং কস্ট প্রতিদিন বেড়ে যাচ্ছে, যেখানে বাড়ছে না আমাদের আয়, সৃষ্টি হচ্ছে না নতুন কর্মসংস্থান, সেখানে হঠাত কোন আলোচনা ছাড়া গ্যাসের দাম এই ভাবে বাড়িয়ে দিলো সরকার। এইটা নজিরবিহীন। ভারতে যেখানে জ্বালানী তেলের মূল্য ২-১ টাকা বাড়ালেই মানুষ ক্ষোভে ফেঁটে পরে, সেখানে আমরা বিভাজিত নানা ধারায়-উপধারায়। আর সেই ফাঁকে আমাদের মৌলিক অধিকার গুলো রাষ্ট্র যেভাবে ইচ্ছা সেভাবে দলে-পিষে যাচ্ছে।
সরকার গত মেয়াদের সময় প্রায় ৪ বছর আবাসন খাতে গ্যাস বন্ধ রেখে জনগনের দূর্ভোগে চরমে তুলেছিলো, আবার যাও সংযোগ দেয়া শুরু করলো, সেখানে এই ভাবে মূল্য বৃদ্ধি তামাশার নামান্তর। প্রাকৃতিক সম্পদ জনগনের সম্পদ, কিন্তু এই সম্পদের বিষয়ে কোন সিদ্ধান্ত নিতেই সরকার জনগনের দ্বারস্থ হয় না। এই স্বৈরাচারী আচরণ বন্ধ করতে হবে। যেখানে প্রধানমন্ত্রী নিজেই জ্বালানীমন্ত্রি, তাঁর কাছ থেকে এমন একটা ব্যবহার পাওয়া সত্যিই বেদনাদায়ক।
এখনি আওয়াজ তুলুন, সরকারের শুভবুদ্ধির উদয় হোক।
গ্যাসের দাম দ্বিগুনের চেয়েও বেশী বৃদ্ধি-আওয়াজ তোলার এখনি সময়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।