somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাওেয়দ
মার্কেটিং মানে বিক্রয় করার পায়তারা না, মার্কেটিং মানে মানুষকে বোকা বানিয়ে পণ্য ধরিয়ে দেয়া না, মার্কেটিং মানে মডেলদের সাথে একাকী সময় কাটানো না, মার্কেটিং স্রেফ একটা সত্য গল্পের ব্যাসার্ধ নিয়ে প্রয়োজনীয়তার মাপে ভোক্তাকে কেন্দ্র করে একটি বৃত্ত তৈরী করা।

টাকা-ই জার্ম!

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরওয়ার জ্বর। অদ্ভুত ব্যাপার হলো, বাচ্চার জ্বর বাড়তে থাকলে কোলে রাখা অবস্থায় আপনি টের পাবেন জ্বরের উর্দ্ধগতি। এই অবস্থায় ডাক্তারখানায় যাওয়ার পর প্রেস্ক্রিপশনে তিনটি ওষুধ লিখে দেয়া ছাড়া ডাক্তারের বোধ করি আর কিছুই করার ছিল না, কারন ভাইরাল জ্বর। যদিও আই.সি.ডি.ডি.আর.বি থেকে স্ট্রিকটলি বলে দিয়েছিল বাচ্চাকে ডাইরিয়ার জন্য কোনও ওষুধ না দিতে কিন্তু বাচ্চার ভাইরাল জ্বরের ক্ষেত্রে তো মনোয়ারা হাসপাতালের এই ডাক্তারের কথাই শিরধার্য্য। চেম্বার থেকে বেরিয়ে আসতেই বাচ্চার চিৎকার কিন্তু টাকা না দেয়া পর্যন্ত তো আর বের হতে পারব না। পকেটে হাজার টাকার নোট, ভাংতি না দিলে তো হবে না, ডাক্তারের আ্যসিসটেন্টের কাছেও ভাংতি নাই। লাবন্য, আমার সহধর্মিনী ব্যাগ ঘাটাঘাটি শুরু করল ভাংতি ৪০০ টাকার খোঁজে। বিশাল ব্যাগ, শ'খানেক জিনিস, খুঁজতে তো সময় একটু লাগবেই তাই আরওয়াকে নিয়ে আমি বাইরে চলে এলাম। বেশ কিছুক্ষন বাইরে হাটারাটির পরও কেউ দেখলাম বের হচ্ছে না। অগত্যা বাইরে আরও কিছুক্ষন হাটাহাটি কিন্তু বাচ্চা তো আর কান্না থামাচ্ছে না। মা'র কাছে খাবে, সেই অবস্থাও তো ছিল না ঐ মোমন্টে। আবার ভেতরে ঢুকতেই দেখলাম আ্যসিসট্যান্ট নেক্সট পেশেন্টের কাছ থেকে এ্যাডভান্স টাকা নিয়ে ভাংতির ব্যবস্থা করল। টাকা, একটা জার্ম, এর আঘাতে আমার বাচ্চার অনেকক্ষন কান্না।

আগের ঘটনাটি ছিল গতকালের। আজ আবার অফিস গেলাম না। বিছানায় বসে ল্যাপটপে একটা ওয়ার্কপ্ল্যান প্রিপেয়ার করছিলাম। কোনও এক ফাঁকে পকেটের টাকাগুলো বিছানায় পরে থাকল। আর‌ওয়াকে গোসল করানো পর বিছানার কাছে আনতেই লাবন্য বলে উঠল, ওইটা সরাও, ওইটা জার্ম। টাকায় অনেক জার্ম।

টাকায় জার্ম, নাকি টাকা-ই আমাদের দেশ, সমাজ ও বিশ্বের সবচেয়ে বড় জার্ম?
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×