এ লজ্জা কার!
৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রের হাতে শিক্ষকের মৃত্যু! তথাকথিত ছাত্র আশরাফুল ইসলাম জিতু সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে। ওদিকে ১৭ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্রের আপত্তিকর পোস্ট কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। যদি শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ধর্ম অবমাননা করেই থাকে তোমরা বিচার চাও রাস্ট্রের কাছে। বিচার করার দায়িত্ব একমাত্র রাস্ট্রে অন্যকারো নহে, একথাটি জানতে হবে, মানতে হবে।
এইযে তথাকথিত বিচারকারীরা এবং হত্যকারী জিতুরা বেড়ে উঠছে পারিবারিক মূল্যবোধের অভাব ও নৈতিক অবক্ষয়ের মধ্যে, তারা জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং-এ। তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার যে ব্যর্থতা; এ লজ্জা কার?
১৩-১৪ শতকের কবি শাহ মুহাম্মদ সগীর তার বন্দনা কবিতায় বলেছেন----
ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড়।
দোসর-জনম দিলা তিঁহ সে আন্ধার।। আজ থেকে প্রায় ৯ শত বা সাড়ে ৯ শত বছর আগেও কবি তার কবিতায় শিক্ষককে অধিক সম্মান করতে বলেছেন কিন্তু এই আধুনিক এবং তথ্য ও তত্ত্ব সমৃদ্ধ যুগেও আমরা শিক্ষকে সম্মান করতে পারছিনা অথচ এই সময়ে শিক্ষকের অবস্থান হওয়ার কথা ছিল সবার ওপরে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন
আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন