somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ কেন তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে?

০৯ ই জুলাই, ২০২৩ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিবাচনের জন্য ১৯৯৪ সালে থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আন্দোলন করেছিল আওয়ামী লীগ।



তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবিতে তৎকালীন অর্থাৎ ১৯৯৬ সালের বিরোধী দল তথা আওয়ামী লীগ ভয়াবহ অগ্নিসংযোগ ও ব্যাপক ধ্বংসাত্মক আন্দোলন চালায় এবং ১৭৩ দিন মতো হরতাল পালন করে। বহু প্রাণ ঝরেছিল সে সময়। অগ্নিসন্ত্রাসী আওয়ামী লীগের ধ্বংসাত্নক কর্মকান্ডে দিশেহারা হয়ে ১৯৯৬ সালে বিএনপি সরকার সংবিধানের ১৩তম সংশোধনী প্রণয়ন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছিল।

ধামাধরা খায়রুল হক একজন সিনিয়রকে বিচারপতিকে টপকিয়ে শাসকগোষ্ঠীর আনুকূল্যে প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছিল। তিনি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দেওয়া হাইকোর্টের রায়ের বিপক্ষে আপিল দায়েরের ছয় বছর পরে এটি পুনরুজ্জীবিত করেছিল এবং তড়িঘড়ি করে ‘সংক্ষিপ্ত আদেশ’ ঘোষণা করেছিল, তাও আবার তাঁর অবসরে যাওয়ার মাত্র ৮ দিন আগে। মাত্র ১০ দিনের শুনানিতে এবং অ্যামিকাস কিউরির সুচিন্তিত পরামর্শ ও সুপারিশ উপেক্ষা করে রায় দেওয়া হয়েছিল।

যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য ১৭৩ দিন হরতাল দিয়েছিল, দেশের কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি করেছিল, ভয়াবহ অগ্নিসন্ত্রাসের মাধ্যমে বহুপ্রাণ কেড়ে নিয়েছিল, কর্মস্থলগামী লোকজনকে দিগম্বর করেছিল, লগী-বৈঠা নিয়ে মাঠে নেমেছিল তারা কেন আজ তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে?

আওয়ামী লীগ বার বার বলছে যে, সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করেছে ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে যাওয়ার আর কোন সুয়োগ নেই। যে রায়কে তারা অজুহাত হিসেবে তুলে ধরছে সেই রায়েই সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে, পরবর্তী দুটি নির্বাচন হবে বিরাজমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তবে বিচারপতিদের বাদ দিয়ে। আওয়ামী লীগ কি সেটা পালন করেছিল?

এভাবে আওয়ামী লীগ জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিভ্রান্তিকর উপায়ে বাতিল করেছে।



রোববার, ০৯ জুলাই ২০২৩ : সমকাল অবলম্বনে লেখা।

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫৮
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

×