somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তার যখন ডাক্তার না!

১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোট বেলায় যখন এইম ইন লাইফ অথবা বড় হয়ে তুমি কি হতে চাও এই টাইপের রচনা লিখেছেন তখন শতকরা ৯৫ জনই ডাক্তার হতে চেয়েছিলেন। ডাক্তার হওয়া না হওয়া পরের বিষয় কিন্তু তখন মনে হতো ডাক্তারী ছাড়া আর কোন পেশা নেই অথবা কোন মহৎ কাজও নেই। তখন কেউ শিক্ষক বা সমাজ সেবক অথবা অন্য কিছু হতে চায়নি গুটি কয়েক হয়তো পুলিশ বা অন্যকিছু হতে চেয়েছিলেন।

উচ্চ চাহিদার বিপরীতে ডাক্তারের সংখ্যা নেহাতই কম হওয়ায় আয় উপার্জন অনেক বেশি ফলে সব ছাত্র/ছাত্রীই প্রাপ্তিযোগে আশায় ডাক্তার না হওয়ার মত বুদ্ধিনাশা সিদ্ধান্ত নিতে পারেনা। যদিও ডাক্তার হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত যে ক'জন টিকে থাকে তারাও ডাক্তার না হয়ে টাকার কুমির হতে চায়।

আন্তর্জাতিক মানদণ্ডে সিজারিয়ান জন্মের হার ১০-১৫% ভালো বলে সুপারিশ করেছিল। সেখানে বাংলাদেশে ২০১৭-১৮ সালে এসে এই হার ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। বেসরকারি ও এনজিওভিত্তিক হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে শিশুজন্মের হার যথাক্রমে ৮৩.৭০ ও ৪৩.৯০ শতাংশ। যেখানে ২০০৪ সালেই এই হার ছিল ৮ শতাংশ। ভাবা যায়! বেশি অর্থযোগের নেশা ডাক্তারদেরকে কোথায় নিয়ে গিয়েছে? বাংলাদেশে নরমাল ডেলিভারি ৫০০০ টাকার মধ্যেই সম্ভব পক্ষান্তরে সিজারিয়ান ডেলিভারি গড়ে ২৫০০০ টাকা বা তার বেশি লাগে।

মানবিক ডাক্তার যে নেই তা বলবোনা, ভালোমন্দ দুই আছে। তবে মানবিকের চেয়ে অমানবিকের সংখ্যাটাই যেন হুহু করে বেড়ে যাচ্ছে।

(একজন মানবিক ডাক্তার)
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুল ইসলাম৷ তিনি পারিশ্রমিক ছাড়া কিডনি অপারেশন করে থাকেন৷ নিম্ন ও মধ্য আয়ের লোকদের জন্য এক ভরসাস্থল। নিভৃতচারী চিকিৎসক ও প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলাম বিনামূল্যে সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও জায়গা করে নিয়েছেন তিনি। তবুও লেশমাত্র অহংকার নেই এ চিকিৎসকের। বরং সবসময় নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:০১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×