somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশি সহায়তা পেতে উত্তরাবাসীদের জন্যে এ্যান্ড্রয়েড এ্যাপ্লিকেশন

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্মানিত উত্তরাবাসী,

আমরাই বাংলাদেশ - Aamrai Bangladesh অনুষ্ঠানে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে যে দুটি পদক্ষেপের কথা বলেছিলাম তার একটি ছিল আপনাদের জন্যে এমন একটি স্মার্টফোন এ্যাপ্লিকেশন(App) তৈরি করা যেটির মাধ্যমে আপনি উত্তরা এলাকার যে কোনো গুরুত্বপূর্ণ পুলিশ নম্বরে সরাসরি ফোন করতে পারবেন।শুধু তাই না, এই এ্যাপ্লিকেশনটি আপনাকে দেখিয়ে দেবে উত্তরার ছয়টি থানার( উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, এয়ারপোর্ট, উত্তরখান, দক্ষিনখান) মধ্যে কোনটি আপনার অবস্থান থেকে সবচাইতে কাছে।ম্যাপে অবস্থান দেখানোর সঙ্গে সঙ্গে ঐ থানার ডিউটি অফিসার এবং ওসির নম্বরটিও আপনি হাতের মুঠোয় পাবেন।এছাড়াও ব্যাঙ্ক থেকে দুই লক্ষ টাকার বেশি নিয়ে যাবার সময় নিরাপত্তা চাইলে কাকে ফোন করতে হবে,চোখের সামনে হাইজ্যাক হতে দেখলে কোথায় ফোন করবেন-এজাতীয় প্রতিনিয়ত ঘটে যাওয়া সমস্যার সমাধান দ্রুত করতে এই এ্যাপটি হতে পারে আদর্শ অস্ত্র।

সংক্ষেপে এই এ্যাপটির বৈশিষ্ট্যগুলো এরকমঃ

১. অ্যাপটির সাহায্যে খুব সহজেই আপনার নিকটস্থ পুলিশ স্টেশন খুঁজে পেতে পারবেন এবং সেই সাথে সরাসরি সেই পুলিশ স্টেশনের ওসি কিংবা ডিউটি অফিসারকে ফোন করতে পারবেন।
২. রাস্তায় কোন বিপদে পড়লে কিংবা আগুন লাগার মত দুর্ঘটনায় মাত্র এক ক্লিকেই ফোন করতে পারবেন আপনার নিকটস্থ পুলিশ স্টেশনে, এর জন্যে আর কষ্ট করে থানায় আসতে হবে না কিংব কষ্ট করে পুলিশ স্টেশনের ফোন নম্বর মুখস্ত রাখতে হবে না।
৩. বিভিন্ন ধরনের পুলিশি সেবা এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই অ্যাপটির মাধ্যমে।
৪. পাশাপাশি পুলিশকে জানাতে পারবেন আপনার বিভিন্ন পরামর্শও।

এ্যাপটির "ইউজার ম্যানুয়াল"- পড়ে দেখলেই বিষয়গুলো অতি সহজেই আপনাদের আয়ত্তে আসবে। পরীক্ষামূলকভাবে উত্তরা ডিভিশনের জন্যে এই এ্যাপটি আমরা আজ থেকে চালু করছি।আপনারা ফোন করলে উত্তরার পুলিশ সদস্যরা যেন আপনাদের সর্বোচ্চ সহায়তা করেন- উত্তরার সম্মানিত ডেপুটি পুলিশ কমিশনার স্যার এ ব্যাপারে প্রতিটি থানা এবং ফাঁড়িতে আগামীকাল লিখিত আদেশ জারি করবেন বলে আমাকে জানিয়েছেন।এছাড়াও, কেউ উত্তরা পুলিশের কোনো সদস্যের কাছ থেকে দুর্ব্যবহার পেলে সরাসরি আমাকে ফোন করার ব্যবস্থা তো আছেই। উল্লেখ্য, খুব শীঘ্রই প্রথমে সমগ্র ঢাকা, পরে পুরো বাংলাদেশের সকল পুলিশ স্টেশন এই অ্যাপলিকেশনটির আওতায় আনা হবে। উত্তরাতে এই এ্যাপ্লিকেশনটি সফল হলে সারা বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রতিটি গুরুত্বপূর্ণ সরকারী নম্বর নিয়ে নতুন একটি এ্যাপ্লিকেশন বানানো হবে।

আমরা বলেছিলাম, আপনারা কেউ যদি তাঁর মেধা দিয়ে আমাদেরকে সহায়তা করতে চান সেক্ষেত্রে বিবেচনা সাপেক্ষে সেটি আমরা গ্রহণ করব। বাংলাদেশের দুই তরুণ কম্পিউটার ইঞ্জিনিয়ার(দুজনই প্রাক্তন ক্যাডেট এবং বুয়েটিয়ান) মোঃ তারিক মাহমুদ এবং মোঃ মনসুর হোসেন তন্ময় সম্পূর্ণ বিনামূল্যে এই এ্যাপটি আমাদেরকে তৈরী করে দিয়েছেন।তাঁরা বলেন- "ক্যাডেট কলেজে ছয় বছর এবং বুয়েটে চার বছর-এই দশ বছর সরাসরি আমরা দেশের টাকায় পড়াশোনা করেছি,এই এ্যাপটি তৈরীর মাধ্যমে কিছুটা হলেও আমরা সে ঋণ শোধ করতে চাই।" উত্তরা পুলিশের পক্ষ থেকে এই দুই দেশপ্রেমিক এবং মেধাবী তরুণের প্রতি রইল অপরিসীম কৃতজ্ঞতা। কিভাবে এই এ্যাপটি মোবাইলে ডাউনলোড করবেন তা নিচের ছবিতে বিস্তারিত বলা আছে।

শেষ করার আগে একটি অত্যন্ত জরুরী কথা বলে নিইঃ

এই এ্যাপে ব্যবহৃত প্রতিটি ফোন/মোবাইল নম্বর কর্তব্যরত পুলিশ অফিসারের।দয়া করে বিনা প্রয়োজনে/পরীক্ষামূলকভাবে ফোন করে যাঁদের সত্যিকারের সহায়তা প্রয়োজন তাঁদের অসুবিধা সৃষ্টি করবেন না।

ধন্যবাদ সবাইকে।

ফেসবুক পেজ থেকে কপি-পেস্ট

৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×