আচ্ছা, আসলেই কি তুমি ভালোবাসার মর্মার্থ বুঝো না? নাকি বুঝেও না বুঝার ভান করে থাকো? এত কষ্ট দাও কেন আমাকে? মনে মনে ভাবতে থাকে নিতু। নিতুর ভালোবাসা রুদ্র, ছেলেটা কেমন যেন বেখেয়াল টাইপের। নিতুকে ভালোবাসে বলে কিন্তু ওর কাজকর্মে মনেই হবে না সেটা!! নিতু কখনো অন্যান্য মেয়েদের মত অন্যায় আবদার করে না যে আমাকে সময় দাও, আমার জন্য এটা কর, ওটা এনে দাও। তবু রুদ্র কেন যেন খুব ই বেখেয়াল ই থেকে গেল। সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকবে, বাসায় এসে ঘুমাবে। নিতু কষ্ট পেলে শ্বান্তনাও দিবে না। নিতুর সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা পছন্দ না, নিতুকে ভার্সিটি থেকে পিক করাও পছন্দ না। এগুলো নাকি ভালো ছেলেরা করে না!! নিতু কল দিলে যদি ফ্রেন্ড/ কলিগ সামনে থাকে তাহলে কল ধরবে না, মেসেজ ও দিবে না যে আমি একটু পর কল দিচ্ছি। যারা ভালোবাসে তাহলে কি তারা সবাই খারাপ?
নিতু জানে, ও কোনদিন বিপদে পড়লে রুদ্র সাহায্য করতে পারবে না। যেমন যদি ওর বিয়ে ঠিক হয়ে যায়, রুদ্র পারবে না বিয়েটা ঠেকাতে, পারবে না নিজের বাবা-মাকে রাজি করিয়ে প্রস্তাব পাঠাতে। অনেক উদাসীন ছেলে রুদ্র, শুধু নিজের কথাই ভাবে। তবু নিতু ওকেই ভালোবাসে, না পারে ভুলতে না পারে সহ্য করতে। আশ্চর্য! একটা মানুষ কেমন করে এমন হয়? নিতু তো কম করে না ওর জন্য। রুদ্র জানে এবং বলেও যে আমি জানি তোমার মত করে আমাকে কেউ জীবনেও ভালবাসতে পারবে না। তবু সে একটু কেয়ার নেয়া বুঝল না। রুদ্র ওর রান্না পছন্দ করে, ব্যস নিতু রান্না করে নিয়ে যাবে। রুদ্রর জন্মদিন, নিতু ওকে সারপ্রাইজ দিবে এমনভাবে যে রুদ্র মহা আনন্দিত হয়ে যাবে। ওদের সম্পর্কের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ দিন মনে রেখেছে নিতু, মনে নেই রুদ্রের। তবু রাগে না নিতু, আনন্দ নিয়ে নিজেই উইশ করে, নিজেই কিছু গিফট দেয়। কোনদিন বিনিময়ে কোন কিছু কামনাও করে নি। জানে রুদ্রের তেমন মায়ামমতা নেই, তবু ওকে ভালোবাসায় ভরে রাখে নিতু।
ওর ফিলিংস, ওর হাসি-কান্না কিছুই বুঝে না রুদ্র। তবু ভালোবাসে রুদ্রকে, ভালবেসেই যায়। আবার নিতু যদি রাগ করে কথা বলা বন্ধ করে দেয় তাহলে রুদ্র নিজেই কল দিতে থাকবে অবিরাম, একসময় নিতুর রাগটা এমনিতেই ভেঙ্গে যায়। এমন আজব মানুষকে ভালোবেসে প্রতিদিন কষ্টে ভুগে নিতু, রুদ্র কি পারবে কখনো নিতুর মুখে হাসি ফোটাতে? পারবে নিতুর ভালোলাগা-মন্দলাগা বুঝতে? নিজেকে নিজে প্রশ্ন করে নিতু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



