অবশেষে নিতু আর রুদ্রের কথা আর যোগাযোগটাও বন্ধ হয়ে গেল। অবশ্য নিতুই যোগাযোগ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কারণটা অবশ্যই রুদ্রের ব্যবহার। ভালোবাসার সম্পর্কটা একটা গরুর গাড়ির মত যার ২জন গাড়োয়ান লাগে, ১জন হাল ছেড়ে দিলে গাড়িটা কিছুদূর গিয়ে থেমে যাবে। নিতু তো তবু একাই টেনে নিয়েছে ওদের সম্পর্কটা। রুদ্রের উদাসীনতা মেনে নিয়েছিল, বিনিময়ে অনেক ভালবেসেছিল রুদ্রকে। ঈদের ছুটি পেয়েই প্ল্যান করে রুদ্র পরিবারের সাথে বাড়ি যাবে এবং যেদিন বাড়ি থেকে ফিরবে সেদিন ই বান্দরবান যাবে। শুনে অবাক হয়ে যায় নিতু, বলে “ আমার জন্য কি ১দিন ও থাকবে না?” রুদ্র বলে, “আমরা একসাথে শপিংয়ে যাব।” তাও মেনে নেয় নিতু, ৩৭/৩৮ দিন দেখা হয় না। তাও তো দেখা হবে! এর পরের দিন ওদের দেখা করার কথা, রাত পর্যন্ত খবর নেই রুদ্রের তখন নিতু ই কল দেয়। রুদ্র তখন বলে যে ও অফিস থেকে বের হতে পারেনি। আর স্যরি বলে, নিতু কষ্ট পায় এই ভেবে যে একটা মেসেজ তো দিতে পারত রুদ্র! তাও কিছু বলে না। রুদ্রের জন্য একটা পাঞ্জাবী কিনেছিল নিতু, কি মনে করে পরদিন ইউনিতে নিয়ে যায় পাঞ্জাবীটা।
নিতুর বন্ধুদের কথায় রুদ্রকে বলে সন্ধ্যায় ওর ভার্সিটিতে আসতে, ওরা একসাথে ইফতার করবে। রুদ্র সোজা বলে দেয় আসব না। খুব কষ্ট পায় নিতু তবু অন্যান্য মেয়েদের মত রেগে যায় না, নিতু রুদ্রকে কিছু বলে না। মন খারাপ করে কলটা কেটে দেয়। একটু পর ওর বন্ধুরা বলে আমরা গেলেই পারি যেহেতু ভাইয়া আসতে পারছে না। নিতু আবার কল দেয়, বলে যে আমরা তোমার অফিসের কাছে আসব সন্ধ্যায় তুমি শুধু নিচে নেমো। রুদ্র তাও মানা করে দেয়। নিতুর বন্ধুরা সবাই রুদ্রকে অনেক কিছু বলে বোঝায়, তবু রুদ্র রাজী হয় না। ইফতারের সময় তো এমনিতেই নিচে নামতে হবে তাও কেন নিতুকে মানা করল রুদ্র? ভীষণ মনোযাতনায় ভুগতে থাকে নিতু। ভালোবাসার মানুষের কাছ থেকে এমন অবহেলা পেতে কারোই ভালো লাগে না বা লাগার কথাও না। যে মানুষটা ওর কথা একটিবারও ভাবে না সে মানুষটার জন্য ভাবতে ভাবতে আজ নিতুর অবস্থা এমন! কষ্ট পেতে পেতে নিতু একদম পাথর হয়ে গেছে।
ওর সাথে এক রিকশায় উঠবে না মানুষ দেখে ফেলবে বলে, নিজের ইচ্ছায় দেখা করবে, কখনো নিতুর ইচ্ছার দাম নেই, নিজের ভুল কখনো বুঝবে না এমন ভাব যেন সব নিতুর দোষ। আজব!! আজ নিতুর কষ্টটা অসহনীয় হয়ে উঠেছে, সবসময় যদি এমন করতে থাকে তাহলে ওদের সম্পর্কের ভবিষ্যৎ কি? ভেবে কোন সমাধান ই পায় না নিতু। শুধু এটা বুঝতে পারে রুদ্র কখনো ওর ভালোবাসা আর ওকে মূল্য দিতে শিখবে না, জানবে না। যে আজ ওকে এতটুকু সময় দিতে রাজী হল না সে ভবিষ্যতেও রাজী হবে না। তখন নিতু কি করবে? নিতু জানে ও যেভাবে প্রতিটি মুহূর্ত ভাবে রুদ্রকে নিয়ে, রুদ্র তেমনভাবে ভাবে না। অনেক ভেবে রুদ্রের সাথে স্ব যোগাযোগ বন্ধ করে দেয় নিতু। রুদ্র কল দিতেই থাকে আর নিতু ধরে না। রুদ্র ওকে মেসেজ দেয়, “তুমি প্রতারক, এই তোমার ভালোবাসা? সব মিথ্যা ছিল সব্বব।”
মেসেজটা পড়ে হতভম্ব হয়ে যায় নিতু। রুদ্র রাগ করলে নিতু তো ৪০/৫০টা কল ও দিত, তবু রুদ্র রিসিভ না করলে ও কোনদিন এভাবে বলেনি। আর আজ নিজের দোষটা না দেখে এভাবে নিতুকে ব্লেম করল? নিতু ভাবতে থাকে, রুদ্র কোনদিন নিজের ভুলটা বুঝতে পারবে না আর ওদের সম্পর্কটাও সেই সাথে মিলিয়ে যাবে মহাকালের বুক থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



