somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের সংজ্ঞা??

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈশান বসে আছে বারান্দায়, কোন এক বিকেলে। মনটা কেমন যেন উদাস উদাস, শিমুকে দেখতে মন চাচ্ছে। শিমু, ওর ভালোবাসা। সম্পর্কে ওরা কাজিন। ঈশান বলতে পারে না শিমুকে কারন ওর ধারণা এটা বলার মত বয়স নয় যেহেতু ও কলেজে পড়ে। কিন্তু আজ খুব মনটা ছটফট করছে শিমুকে দেখার জন্য, মনে হচ্ছে সামনে দেখলে আজ ই বলে দিবে ওর অন্তরের গোপন অভিলাষ। ছোট বোনটা হঠাৎ দৌড়ে এসে বলল, “আম্মু তোকে ডাকছে ভাইয়া, শিমু আপুরা এসেছে।” উদাস মনটা ভালোলাগায় ভরে গেল ঈশানের। বেশ কিছুক্ষণ পর শিমু ঈশানের রুমে ঢুকল। এসেই ঈশানকে বলল, “আচ্ছা তুই আর আমি তো সবসময় একসাথে থাকি, তাই না?” ঈশান উত্তর দিল, “হুম, তো কি হয়েছে?” “নাহ, কিছু না। আমরা চাইলে বড় আপু আর মঈন ভাইয়ার মত হতে পারি............।” ঈশান অবাক হয়ে বলল, “কেমন?” শিমু আড়ষ্ট ভাব নিয়ে বলে, “ঐ যে আপু নাকি সবসময় মঈন ভাইয়ার সাথে থাকবে, তাই ওরা নাকি বড় হয়ে বিয়ে করবে......।”
ঈশান মনে মনে তখন আনন্দের ভেলায় ভাসছে আর মুখ দিয়ে একটাই শব্দ উচ্চারণ করল, “ও”। ঈশান শিমুকে “পরী” বলে ডাকত! তারপরের ঘটনা হল যে সব কাজিনরা জানতে পারল ধীরে ধীরে, এমনকি সব বড়রাও জানতে পারল। কিন্তু কেউ বাধা দিল না, এভাবে প্রায় ৩বছর কেটে গেল। তারপর ২৫শে জুলাই, ২০০৯ এ একদিন ঈশানের বড় ভাইয়া কল দিয়ে জানাল যে শিমুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্কুলে গেল সকালে কিন্ত সন্ধ্যার পরও কোন খোঁজ নেই শিমুর। চারদিকে অনেক খোঁজ খবর নেয়া হল কিন্তু শিমুর কোন সংবাদ পাওয়া গেল না। ২দিন পর পাওয়া গেল, ওর বাবার অ্যান্টি পার্টির একজনের ছেলে ওকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। ২দিন পর দিয়ে গেল। ওদের সবার চোখে হয়ত এটা মাত্র ২দিন আর বাবা-মায়ের কান্না, টেনশনের ব্যাপার। কিন্তু আমাদের সমাজের চোখে এই ২টা দিন একটা মেয়ের সারা জীবন নির্ধারক। এরপর ১ আগস্ট ঈশানের সাথে কথা হয় শিমুর। শিমু কাঁদতে কাঁদতে বলছিল যে, “বিশ্বাস কর আমি তোর সেই পরী ই আছি। আমাকে কেউ ছোঁয় নি জানিস।”
হয়ত অন্য কেউ হলে বিশ্বাস করত কিনা বলা কঠিন কিন্তু ঈশান সহজেই বিশ্বাস করল কারণ ও জানে ওর পরী ওকে মিথ্যা বলবে না। তারপর ১ মাস কেটে গেল। ঠিক এক মাস পর ঈশান শুনল পরীর মানে শিমুর বিয়ে! তাও আবার ঐ ছেলের সাথে যে ওকে কিডন্যাপ করেছিল!! ঈশানের মনে হচ্ছিল যে পুরো পৃথিবীটা বুঝি দুলছে আর ও হল এমন বস্তু যা পৃথিবীর বুক থেকে ছিটকে পড়বে। পরে ঈশান জানতে পারে এই বিয়ের ডিসিশান ছিল শিমুর বাবার, বাকি সবাই এই বিয়ের বিপক্ষে ছিল। ঈশান সবেমাত্র কলেজে পড়ে বলে কিছুই করতে পারল না শিমুর জন্য, ওর ভালোবাসার জন্য। ঈশানের বুকে কয়েক মন কষ্টের জন্ম দিতেই বোধহয় শিমুর বাবা ওর বিয়েটা দিলেন ঈশানের বাসাতেই! ঈশানের মনে হচ্ছিল ও মৃত আর সেই মরা লাশটাকে কেউ খোঁচা দিচ্ছে। ঈশানের মা বুঝতে পেরেছিলেন ঈশানের মানসিক অবস্থা কেমন তাই তিনি সারাদিন রাত ছেলেটাকে চোখে চোখে রাখতেন, তিনি সামনে না থাকলেও অন্য কাউকে রেখে যেতেন।
কারো চোখ ফাঁকি দিয়ে কিছুই করা সম্ভব ছিল না ঈশানের পক্ষে। তবু ঈশান ৮টা ঘুমের ঔষধ খেয়ে ফেলে, আর তাতে শিমুর বিয়ের সময়টা ও হাসপাতালে কাটায়। শিমুর বিয়েটা অবশেষে হয়েই যায়। ঈশান জানে না কি করবে এই জীবন নিয়ে। ধীরে ধীরে পরিস্থিতি সামলে উঠে। ঈশান আর শিমুর যোগাযোগ থাকে তবুও, শিমুই ঈশানকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। ঈশানের মনে হয় ভালোবাসা একেই বলে, না পাওয়ার কষ্ট দূর হয়ে যায় শিমুর ভালোবাসায়।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×