মা আর মেয়ের কাব্য
১০ ই মে, ২০০৯ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন আমি শুধুই মেয়ে
পাহাড় ডিঙানোর স্বপ্নে বিভোর
সারা দিনমান বেবাক ভুলে।
ভ্রুকুটির ধার না ধেরে
তিড়িং বিড়িং সকাল দুপুর
যেন এক উল্টো হাওয়ার
রাষ্ট্রদূতের দায় নিয়েছি মাথায় তুলে।
আমাকেই তো ভাঙতে হবে
পুরাতনের দেয়ালগুলো
আমাকেই তো গড়তে হবে
নতুন দিনের সেতুগুলো।
আমি তো আর ছোট্টটি নই
বৃহৎ বিশাল অনেক আলো
চোখের কোলে
আমাকেই তো গড়তে হবে
সব পরাজয় পায়ে দলে।
এখন আমি মা হয়েছি
মা কি শুধুই মুখে মুখে
মনটা যেন আষ্ঠে পৃষ্ঠে
মেয়ের ভালোয় সুখে দুঃখে।
মা হওয়া কি সহজ কথা
মা হওয়া যে মস্ত বোঝা
বুঝতে তো ছাই পারিনি তা
যখন আমি শুধু্ই মেয়ে।
মা যে আমার বিশাল আধার
অনেক কাছের অনেক প্রিয়-
একথাটি আমার মেয়ে ও
বুঝবে একদিন দেখে নিও
যখন হবে মা সে তার
দুষ্টু মিষ্টি পুতুল সোনার।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৯ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮

চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি...
...বাকিটুকু পড়ুন
গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন