somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি কে?

আমার পরিসংখ্যান

আঘাত প্রাপ্ত একজন
quote icon
নিত্যকার প্রয়োজনে নিয়ত অভিযোজনের ক্রমাগত নিষ্পেষণ থেকে পরিত্রাণের ফুরসত খুঁজে ফেরা এক পরিশ্রান্ত প্রাণ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

৭-১ঃ ব্রাজিল ফুটবল ট্র‍্যাজেডির এক যুগ

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

৮ জুলাই ২০১৪—রোজার মাস। সেহেরীর আগের সেই 'কালো' রাত! ঘরের মাঠে ম্যাচের ২৯ মিনিটের মধ্যে ব্রাজিল তার বিশ্বকাপের সমান সংখ্যক গোল খেয়ে বসে জার্মানীর কাছে!
ব্রাজিলিয়ান প্রথম আলো 'ফোল্যা দে সাঁও পাওলো' এই ঘটনাকে শিরোনাম করে "Vergonha Histórica!"(ঐতিহাসিক লজ্জা)

থমাস মুলার FIFA+ কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন "হাফ টাইমের বিরতিতে জোয়াকিম... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

ব্রাজিলঃ ইউ-Rope এ গেরো!

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৫০

ভয়ংকর সুন্দর ফুটবল খেলা এককালের প্রায় অজেয় একটা দল! হিংসে করার মত লিগ্যাসি, ইতিহাস, ঐতিহ্য...! ল্যাটিন আমেরিকার জয় করা দশ বিশ্বকাপের অর্ধেকটাই তাদের!

কিন্তু সেই দল! এই সংখ্যার ঘেরাটোপেই যেন আটকে গেল! ৫ (বিশ্বকাপ জেতা) আর ৬ (মিশন হেক্সা) এর গোলকধাঁধায় আজ ২৪ টা বছর! চাইলেই বলে দেয়া যায়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

জুন ক্লোজিং

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৯:১৯

জুনের শেষ দিনে—
সব ক'টা লায়াবিলিটির হিসেব চুকালাম,
কদমপাতার হার্ডকপিতে স্টেটমেন্ট।
"এক অর্থবছরে শুধু একজন"— নীতি;
দুর্মূল্যের এই বাজারে,
'সাইড চিক' এখন বিলাসিতা!

যন্ত্রণাগুলো যদি জুন ক্লোজিংয়ে
একইভাবে জমা দেওয়া যেত!
পরের অনর্থবছরে দ্বিগুণ দামে—
ফিলোসোফির চেয়ারে ইকোনমিস্ট বসাতাম।

১৯ আষাঢ়, ১৪৩৩ বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৫৪ বার পঠিত     like!

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত টিকে থাকা!—কঠিন, খুব কঠিন। নিশ্চয় দুই লিওনেল আর এক মার্টিনেজ বারবার ত্রাতা হয়ে আসবে না! আবার কি "কোয়ার্টারে" আটক"?

ব্রাজিল:... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

জেনারেশন গ্যাপ

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১৬ ই মে, ২০২৬ রাত ৯:১০


ভ্যানের বার্গার আর
ই-কোলাই গিজগিজ ফুচকায়
এই ভ্যাপসা বগলভেজা গরমে
সুগারদাদুর সাইড-চিক চটে গ্যাছে।
দাদু পুরান পাটের কারবারী—নাহ্ এ হবেনা
....
হঠাৎ সুগারপিতার ফোন—MNC এক্সিকিউটিভ
রিটার্ন অন ইনভেস্ট জানে।
আর ঐ বুড়োটা!
হাইড্রা-কেরাটিন-রিবন্ডিং—খরচ জানে?



ছুড়ে ফেলা বার্গার খুলে
সস্তা পামের মেয়োনিজ মাখামাখি,
আয়েশে চাটছে দুটো কুকুর,
কর্পোরেশন কর্মীরা আচমকা জালে জড়ালো
ওদের ভ্যাক্সিন লাগবে
জলাতংক বাড়ছে...

২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬৭৫ বার পঠিত     like!

প্রাচীন আলো

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৩

বিলিয়ন বছরের বুড়ো জোছনা
অস্তিত্বের আগেও ছিল,
আমারা যখন ফসিল হবো, তখনও আলো দেবে—
শীতের কুয়াশা মাখা ধানকাটা মাঠে।

পাথর যুগে আগুনের বিপরীতে
দুর্ধর্ষ নদীর বুকে নরম রোশনাই,
বিলোপের আগে নিয়ান্ডারথাল
এই আলোতেই কি বিলাপ করেছিলো!

যুদ্ধক্ষুধার মিডিয়েভ্যাল যুগে
জোছনার আলোতেই যুদ্ধ নেমেছে
মৃত চোখগুলো আলোয় ভেসেছে হয়ত
চাঁদ ভেজা ঘাসে শেষ নিঃশ্বাস।

প্রক্সি যুদ্ধ-সিচুয়েশনশিপ-এরিয়াল ব্যাটেল-বহুগামীতা-রাফালে বা সুখোই-নার্সিসিজমের এই অস্থির দিনগুলোয়—
এখনো... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

টার্মিনাল ওয়ান

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১৬ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৩




ট্রেন ইটালিয়ার ছয় কামরার এসইউ-২৫৫৯৫ মালপেনসার টার্মিনাল ওয়ানে যখন দাঁড়ালো তখন বুক থেকে এক বিরাট পাথর নেমে গেলো! অনেকটা যুদ্ধ জয়ের আনন্দের মত। ভারেজ এর হোলসিম পাথরখনিতে কি এই পাথর-ই দেখেছিলাম? হয়তো তাই। সিনেমার ক্ষেত্রে 'সাসপেন্স থ্রিলার' আর 'কোর্টরুম ড্রামা' জনরা আমার সবচেয়ে পছন্দ--মিনিটে মিনিটে টুইস্ট! উত্তর ইতালির... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

AI

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৪

মৃত মেট্রোপলিটন বেয়ে
তরতরিয়ে উঠছে পদ্ম গোখরা
চল্লিশ বর্গমাইলের মরা শহর সে খাবেনা
দুটো নেংটি ইঁদুর পেলেও চলবে।


পোর্সেলিন টাইলস এর মেঝে
সভ্যতা চুষে খেয়ে যার চকচকে শরীর,
তার গায়ে ইঁদুর থাকবে কেন?
গোখরার মাথা গ্যাছে—অবশ্য ছিলো ই বা কবে!

টারশিয়ারি খাদক দেয়ালে ঝুলছে
চুড়ান্ত খাদক আকাশে ঝুলছে
ঈগল ও কি ক্ষুধায় অন্ধকার দ্যাখে?
সাড়ে ৫ ফুটের দুর্বল কোবরা—
অফ হোয়াইট দেয়ালে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

অপ্রয়োজন

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ০৩ রা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩

বৃষ্টি ভিজছে রোদে
আকাশের অনুরোধে
আসুক অসুখ জ্বর
রোদ ভেজার অপরাধে।

কনক্রিট ভেঙেচুরে
টুকরো সন্ধ্যা নামে
ভ্রান্ত পাখি ডাকে
রাতের বদনামে।

মাঝরাতে আয়োজনে
প্রাগৈতিহাসিক প্রজনন
মনোটোনিক দিনলিপি
এ বাঁচা অপ্রয়োজন।


১৯ শ্রাবণ, ১৪৩২ বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     like!

ক্যাপিটালিস্ট কবি

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৬

ক্যাপিটালে কবিরা কুপোকাত
সাম্যবাদ ফিকে হতে হতে এখন ফিকশন।
বিড়ির এক শলাকাও বিশ-এ ঠেকেছে
কবিরা খাবে কী!
শহরে ২০১৯ সিরিজের প্রেমিকাও আকাশছোঁয়া
কবিরা পাবে কী!
তাই কবিরা সংঘবদ্ধ হলো
মগজ ফেলে খুলিতে পুঁজি ঢোকাল
কল্পনা ভুলে "অল্প না" তে অটল হলো।


লাক্সারি তে লুটিয়ে পড়া কবির বিরুদ্ধে—
কবিতারাও দাঁড়িয়ে গেল।
এমনকি খুচরো কবিতা—যারা বিড়ি পেলেই আসতো
তারা বোতলেও বিদ্রোহ করলো!
কবি আর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

অন্তর্ধান

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ২৪ শে মার্চ, ২০২৫ রাত ৯:১৩

সোডিয়াম নিভে গেছে
চাঁদ মরেছে মারমুখী মেঘে
এভিনিউয়ে জোনাকি জ্বলেনি
মুঠোফোন মৃত্যুশয্যায়
জেঁকেছে নাছোড়বান্দা অন্ধকার।

দূরে কি কোন আদিম ডাক?
নিশাচর বোহেমিয়ান বোধহয়।
এদিকে আমার অনিবার্য মৃতদেহ
দুহাতে খুঁড়ছে পরের অধ্যায়
অন্তর্ধানে যাবে সে—অসীম শূন্যতায়। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

দিনরাত

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫০



দিন বেয়ে বেয়ে রাতে নেমে দেখি
রাত গুলো নীল দিনের বিষে
চাঁদ ও এসেছে রাত তাড়াতে
রাত গেলে চাঁদ আলো দিবে কিসে! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

এপিটাফ

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৪

অতীতের নথিতে মৃতের নোট
সময় সাক্ষী স্বাক্ষরে,
আমাদেরও শেষটা লেখা হবে
এপিটাফের কিছু অক্ষরে। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

যন্ত্র ও যন্ত্রনা

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪০



কাজলের টিপও যাচ্ছে মুছে
মায়েরা দেয় ছোট্টকালে,
প্রাপ্তি সব জমছে দ্যাখো
জন্ম যাদের রাজ কপালে।

চোর শালা কিনছে দালান
ডাকাত পুরো শহরটাকে,
উল্টো দিকে বেড়ার বাড়ি
কাক ঠোকরায় বাপের টাকে।

সিটির জমি টুকরো প্লটে
স্কয়ারফিটের খেলাঘরে,
শৈশব এখন চার দেয়ালে
মাথা কুটে আছড়ে মরে।

উইকেন্ডে দম্পতিরা
জোড়া বাচ্চা টেনেটুনে,
একঘেয়ে ক'টা রেস্টুরেন্ট
আর নয়ত সেই কিডস জোনে।

জীবন ছুটছে যন্ত্রের মতন
'যন্ত্র' না কী... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

বর্ষা

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ২৫ শে জুন, ২০২৩ রাত ১:১১

শহুরে সিলিং এ বৃষ্টি এখন ছন্দহীন
এভিনিউয়ের চকচকে এলইডিতে বর্ষার রাত গেছে নির্বাসনে।
কনক্রিটের ঢালাইয়ে ঝিঁঝিঁপোকা মরে বেঁচেছে
এ্যাপার্টমেন্টের সংকীর্ণ বিন্যাসে আষাঢ়ের আজ শ্বাসকষ্ট!


১১ আষাঢ়, ১৪৩০ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১২১২২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ