যন্ত্র ও যন্ত্রনা
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাজলের টিপও যাচ্ছে মুছে
মায়েরা দেয় ছোট্টকালে,
প্রাপ্তি সব জমছে দ্যাখো
জন্ম যাদের রাজ কপালে।
চোর শালা কিনছে দালান
ডাকাত পুরো শহরটাকে,
উল্টো দিকে বেড়ার বাড়ি
কাক ঠোকরায় বাপের টাকে।
সিটির জমি টুকরো প্লটে
স্কয়ারফিটের খেলাঘরে,
শৈশব এখন চার দেয়ালে
মাথা কুটে আছড়ে মরে।
উইকেন্ডে দম্পতিরা
জোড়া বাচ্চা টেনেটুনে,
একঘেয়ে ক'টা রেস্টুরেন্ট
আর নয়ত সেই কিডস জোনে।
জীবন ছুটছে যন্ত্রের মতন
'যন্ত্র' না কী 'যন্ত্রনা' সে,
ক্লান্তি যেদিন ক্ষান্তি দেবে
শান্তি নামে অবশেষে!
১৯ ভাদ্র,১৪৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন