দাম্পত্য
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্পূর্ণ অচেনা দুটো মানুষ এক বিছানায় শোবার বৈধতা আদায় করে তো মূলত শরীরের দাবিতে। বৈধভাবে শর্তসাপেক্ষে একত্রে "বসবাস" এর একটা চুক্তিই তো বিয়ে! না ? শর্ত ভেঙ্গে গেলে সঙ্গি আর পৌর মেয়র বরাবর দুটো নোটিশ পাঠিয়ে নব্বই কার্যদিবস পার করলেই খতম এই চুক্তি! অসংখ্যবার শারীরিক সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষনিকের মায়া হয়ত জন্মে।বিচ্ছেদ হলে এই মায়া মরে তার চেয়েও কম সময়ে।শরীরের টানে আবারও চুক্তি করে সঙ্গি আনা হয়। প্রশ্ন হলো, তাহলে মনটা কোথায় এখানে? মায়া। বাসায় তো পোষা প্রাণির প্রতিও মায়া জন্মে বসবাসের সূত্রে! গোঁজামিল বুঝিয়ে কি লাভ,পুরুষের কাছে শরীরটাই মুখ্য। কিন্তু নারীকে মিস্টি মুখে বলবে "উঁহু,ইহা ভালোবাসা! এসো শুয়ে পড়ি।"। অথচ টান হয়ে শুয়ে এই ভালোবাসা নিতে নারীর কেমন লাগে তা কে জানে ?
এই দাম্পত্যে বিচ্ছেদের চিড় ধরলে গুরুজনেরা বাচ্চা পয়দা করে সম্পর্ক সেলাই করতে বলে।
সহস্র ছাদের শতশত দীর্ঘশ্বাস দীর্ঘতর হয়! মানিয়ে নিয়ে বা সমঝোতা করে অধিকাংশই টিকে যায়। হয়ত দায়বদ্ধতায় অথবা আশায়। আশার মাঝেই তো বসবাস...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুনভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন