উমম...ধরো,
কোন এক জোছনা রাতে
লোকালয়কে ফাঁকিতে ফেলে
ধুম করে তোমার হাত ধরে তোমার সাথে
যদি হারাই !
ভালো লাগবে ?
অথবা ধরো,
ঐযে ,তুমি পছন্দ করো সমুদ্র স্নান
স্বচ্ছ জলে তোমার আমার পায়ে ঠোকাঠুকি
ভেজা বালিতে গাঁথা অস্থায়ী তোমার আমার নাম ।
বেশ হতোনা ?
আবার ধরো,
শরতের শান্ত নদীর পাড়ে
কাশফুলের মত শুভ্র শাড়ী জড়িয়ে তুমি
আকাশের মত নীল পাঞ্জাবীতে আমি
তোমার তর্জনী গাঁথা আমার হাতে।
দারুণ না ?
কিংবা ধরো,
গোধুলীর আভায় ঝিরি বাতাসে
পাশাপাশি রেলে তুমি আমার বাঁপাশে
হাতে হাত রেখে সমান্তরালে হাটা ।
জমে যেতোনা ?
না না,
মুগ্ধ শ্রোতা তোমায় হতে বলিনি
চোখ ফেরাও আমার চোখ থেকে।
প্রশ্ন করেছি তোমায়,কি হলো ?
শুনছো? বলছি তোমায়,যাবেনা বলো?
২৯শে আষাঢ়,১৪২৪
#ss

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


