somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় কাটানো সংবাদ

০৭ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)প্রথম রোজা।
দর্শক, জমে উঠেছে চকবাজারের ইফতারি আয়োজন। সেখানকার সর্বশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি আমাদের রিপোর্টার "চর্বিত চর্বন" এর কাছে।
-চর্বিত চর্বন আমাকে শুনতে পাচ্ছেন?
-(একটু ভাবগাম্ভীর্যের সহিত কানে হেডফোন লাগিয়ে মুখ ভাঁজ করে) জ্বী "একঘেঁয়ে একশেষ " আমি শুনতে পাচ্ছি। একঘেঁয়ে, আপনি দেখতে পাচ্ছেন সারিসারি দোকান।এই দেখুন শাহী জিলাপি অনেক বড়,এখানে পেঁয়াজু চপ,কাবাব,হালিম সহ সব ইফতারি সামগ্রী পাওয়া যাচ্ছে।ইফতার সামগ্রী বাদে অন্য কিছু কেন পাওয়া যাচ্ছেনা সেটা নিয়ে সাংবাদিক "খুঁতখুঁতে খোঁচাখুঁচি"র ৭ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখবেন পরবর্তী সংবাদে।যাইহোক জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার..."

(২)দশম রোজা।
দর্শক, জমে উঠেছে ঈদের কেনাকাটা। কেনাকাটার সর্বশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি হুজুগ শপিং কমপ্লেক্স এ। সেখানে আছে আমাদের রিপোর্টার "অতিউৎসাহী উদ্ভট"।সরাসরি যাচ্ছি তার কাছে,
-উদ্ভট আমায় শুনতে পাচ্ছেন?
-হ্যাঁ অদ্ভুত উপদ্রব শুনতে পাচ্ছি"।
-উদ্ভট ঈদ কেনাকাটার সর্বশেষ জানান দর্শকদের
-জ্বী উপদ্রব, দেখতে পাচ্ছেন এই হুজুগ কমপ্লেক্সে চরম ভীড়,প্রচুর মানুষ আসছে। খবর নিয়ে জানা গেছে মার্কেটে মানুষ কেনাকাটাই করতে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিবারের মত ছেলেরা এখনো শার্ট-প্যান্ট-পাঞ্জাবী ই কিনছে,মেয়েরা থ্রিপিস-শাড়ি-প্রসধনী ই কিনছে,এর ব্যতিক্রম হয়নি। যদি হয় তাহলে পরবর্তি সংবাদে আমি আবার হাজির হবো। যাইহোক এই যে এক নারী কে পাওয়া গেছে,উনি অনেক কেনাকাটা করেছেন।
-আপু কি কি কিনলেন?
-হুম,আমি জামা,পায়জামা,ওড়না,শাড়ী,লিপস্টিক,নেইলপলিশ,জুতা,তারপরে...
-না না ঠিক আছে আপু বুঝতে পেরেছি।আপনাকে ধন্যবাদ।তো অদ্ভুত এই ছিলো হুজুগ কমপ্লেক্স থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ খবর"

(৩) বিশ রোজা।
দর্শক ঈদ উপলক্ষ্যে অগ্রিম টিকেট ছেড়েছে বাস-ট্রেন। স্টেশনগুলোয় অগ্রীম টিকেটের জন্য উপচেপড়া ভীড়। আমাদের রিপোর্টার "খবর বানাই" আছেন কমলাপুর রেলস্টেশনে। সরাসরি যাচ্ছি তার কাছে।
-বানাই, আপনি আমাকে শুনতে পান? কি অবস্থা কমলাপুরে?
-জ্বী 'হুদাই জিগায়' আমি শুনতে পাচ্ছি, হুদাই আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে,রাত থেকে বিশাল লাইনে দাঁড়িয়ে,টিকেটের আশায়।
-আচ্ছা ভাই আপনি এই লাইনে দাঁড়িয়ে আছেন কেন?
-আজব তো? অগ্রিম টিকেট ছাড়লে রেলস্টেশনে মানুষ কেন লাইনে দাঁড়ায়? আপনি জানেন না? রাত জাইগা পায়ে খাড়ায় আছি,আপনি মিয়া ফাইজলামী করেন?
-না মানে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি..."।

এই যে আমরা দেখতে পাচ্ছি এক ভাই টিকেট পেয়েছেন,উনি খুব খুশি।
-আচ্ছা ভাই আপনি এত খুশি কেন?
- মানে? কষ্ট করে লাইনে দাঁড়ায়া সোনার হরিণ টিকেট পাইলে মানুষ খুশি না হয়ে কাঁদবে?
-আচ্ছা আচ্ছা জ্বী বুঝতে পেরেছি...।
তো হুদাই,এই ছিলো কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ।

(৪) আটাশ রোজা।
দর্শক,দুদিন বাদেই ঈদ। বাড়ি ফিরছে মানুষ। রেল বাস আর লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভীড়। বাড়ি ফেরার সবশেষ খবর জানতে আমরা যাচ্ছি কমলাপুর রেলস্টেশনে।
সেখানে আছেন রিপোর্টার "কুমিরের কেচ্ছা"। -"কেচ্ছা,নাড়ীর টানে বাড়ি ফেরার গল্পটা দেখান"।
-"জ্বী গল্পিতা,আপনি দেখতে পাচ্ছে অনেক মানুষ,সবাই বাড়ি ফিরতে স্টেশনে ভীড় জমিয়েছে।আমাদের অনুসন্ধানী সাংবাদিক খবর নিয়ে জানতে পেরেছেন সবাই ঈদ উপলক্ষে বাড়ি ফিরছে। এই এখানে ট্রেনের জানালার পাশে বাচ্চাসহ এক আপুকে পাওয়া গেছে,
-আপু কোথায় যাচ্ছেন?
-কোথায় মানে? ২৮ রোজায় পোঁটলাপুঁটলী বেঁধে,বাচ্চাকাচ্চা নিয়ে মানুষ কই যায়?
-জানিইতো ঈদে বাসায় যাচ্ছেন,একটু নিজের মুখে বললে কি হয়? খবর বানাচ্ছি বোঝেন না?
আচ্ছা এখানে আরেক ভাইকে ভাইকে পাওয়া গেছে,
-ভাই বাড়ি ফিরছেন?
-হ ভাই,বউ আছে বাসায়। "নারী"র টানে বাড়ি যাই।
-অনুভূতি কেমন?
-চরম,ওসাম,সুপার,অহ। এ ভাই, এই খবরটা কয়টার সংবাদে দেখাবে রে ভাই?
-(মনে মনে) ধুর শালা।
"তো গল্পিতা এই ছিলো বাড়ি ফেরার সর্বশেষ অবস্থা।"
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×