৮ জুলাই ২০১৪—রোজার মাস। সেহেরীর আগের সেই 'কালো' রাত! ঘরের মাঠে ম্যাচের ২৯ মিনিটের মধ্যে ব্রাজিল তার বিশ্বকাপের সমান সংখ্যক গোল খেয়ে বসে জার্মানীর কাছে!
ব্রাজিলিয়ান প্রথম আলো 'ফোল্যা দে সাঁও পাওলো' এই ঘটনাকে শিরোনাম করে "Vergonha Histórica!"(ঐতিহাসিক লজ্জা)
থমাস মুলার FIFA+ কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন "হাফ টাইমের বিরতিতে জোয়াকিম লো (জার্মান কোচ) বলেছিলেন যে আমাদের ব্রাজিলের প্রতি সম্মান বজায় রেখেই খেলতে হবে। আমাদের এটা মনে হয় যে—'ঠিক আছে, ৫-০ হয়ে গেছে, খেলা তো শেষই'—কিন্তু (ব্রাজিলিয়ান) দর্শক ও খেলোয়াড়দের প্রতি সম্মানটা যেন বজায় থাকে।
সম্মান হয়ত তারা রাখার চেষ্টা করেছিলো, সেকেন্ড হাফে আর তেমন গোল না হওয়া সত্বেও স্কোরলাইন ৭-১ ! এমন নিষ্ঠুর সম্মান শত্রুর জন্যও কেউ চাইবেনা। ল্যাটিনরা বিশেষত ব্রাজিল ফুটবলে বাঁচে, ফুটবল তাদের জাগতিক যন্ত্রনার এক উপশম। অথচ সেই ফুটবলই তাদের সবচেয়ে লজ্জাজনক যন্ত্রনাটা দিয়ে দেয়।
কিন্তু এ যন্ত্রনা ৮ জুলাই ই শেষ হয়না, ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায়, ৭ গোলের টাটকা ক্ষত বুকে নিয়ে ১৩ জুলাই ফাইনালে ব্রাজিল সমর্থক দের এই জার্মানিকে ই আবার সমর্থন জানাতে হয়—কারন বিপরীতে যে আর্জেন্টিনা। খু*ন হওয়া ব্যাক্তি যেন ওপরে গিয়ে তার খু*নিকেই আবার সমর্থন দিচ্ছে— কারন কিছুক্ষণ বাদে সে খু*নি তার চিরপ্রতিদ্বন্দ্বী কে খ*তম করতে যাচ্ছে! বিশ্ব কোমল পানীয় (7️⃣

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



