স্বপ্ন বুনেছি একা একা মনের গহীনে,
নিরব ভালবাসা উকি মেরে যায় মনে।
আমার স্বপ্ন গুলো প্রত্যাশায় রয়ে যাবে চিরদিন,
অবুঝ মনের চাওয়া পাওয়া গুলো হবে না পূরন।
আকাশে চাদ উঠে, উঠে হাজার তারা,
প্রত্যাশার সূর্যটা উঠে না আকাশের বুকে।
হাজার স্বপ্ন বুনে রেখে দিবো আলো আধারে,
প্রাপ্তির প্রত্যাশা গুলো থেকে যাবে কি বাকি।
রিক্ত হস্তে নিরবতা যদি হয় কিছু প্রাপ্তি যন্ত্রনা ,
হোক না তা প্রত্যাশা পূরনে প্রাপ্তির মন্ত্রনা।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




