somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের অপূর্ণতায় একুশ...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতিদিনের মত আজকেও শেষ বিকেলের রোঁদ এসে বাড়ির আঙিনায় ডোবার পানিতে চিকমিক করছে। সজল রোজই এই ডোবায় ছোট্ট ছোট্ট মাটির ঢিল ছুড়ে, তাতে রোদ্দুর আর ডোবার পানির ঢেউ -এর নৃত্য খেলে যায়, এসব দেখে কি যেন একটা সুখ পায়। বেকারত্ব যেন সজলকে আস্তে আস্তে শিশু বানিয়ে দিচ্ছে। আছরের ওয়াক্তের পর যাবে মহল্লার ছোট বাচ্চাদের সাথে মার্বেল খেলতে। রোজই এই বিচ্ছু পোলাপানদের সাথে গো হারা দিয়ে বাড়ি ফেরে।

চাকুরীর জন্য পরীক্ষা দিতে দিতে এখন আর চেষ্টাই করেনা। চাকরি নাকি কপালে না থাকলে হয় না। চাকরির বাজারের নিয়ন্ত্রক নাকি মামা চাচারা। কিন্তু সজলের দুই কুলেই কেউ নেই। যুদ্ধের সময় সবই হারিয়েছে। সজলের বৃদ্ধা মা এর সেলাই মেশিনই একমাত্র উপার্জনের মাধ্যম।

সজলের বৃদ্ধা মা আজ সজলকে বলে বাবা আমাকে একদিন শহীদ মিনার দেখাতে নিয়ে যাস। মরার আগে অন্তত একবার শহীদ মিনার দেখে যেতে চাই। আজ বাংলায় কথা বলছি যাঁদের জন্য, তাদের একবার সালাম জানাতে চাই। সজল অবাক হয়! তার মায়ের ভাষাপ্রেম দেখে ! ভাবে জ্ঞান বিজ্ঞান শিক্ষার প্রসারের যুগে জন্মেও ভাষাকে হৃদয় থেকে গ্রহণ করতে পারিনি। সুযোগ পেলেই ভাষাকে বিকৃত করতে দ্বিধা করিনা। হয়ে যাই রেডিও জকির মত বাংলিশ ভাষার ধারক বাহক। মনে মনে সজল একটু লজ্জাই পেলো।

সজল- কেন মা তুমি শহীদ মিনার দেখোনি?
দীর্ঘশ্বাস ফেলে বলে, না… দেখবো কেমন করে, তোর বাবা বলেছিলো দেখাতে নিয়ে যাবে এর মধ্যেই দেশে মুক্তিযুদ্ধ শুরু হলো মানুষটা সেই যে গেলো আর ফিরলোনা, দু চোখ ছলছল করে ঊঠলো, মা চোখ মুছলো। স্মৃতির পাতা উল্টালো কিছুক্ষণ।

সজল ভাবে হাতে টাকা নেই। শহরে যেতে অনেক টাকার দরকার। আগে একটা রোজগারের ব্যবস্থা হোক তারপর না হয় মাকে শহীদ মিনার দেখাতে নেয়া যাবে।

এর মধ্যেই ঢাকা থেকে সজল বন্ধুর চিঠি পায় দ্রুত যেতে বলেছে, বায়িং হাউজে চাকরি হবে। সজলের চোখে মুখে সামান্য হলেও খুশীর ঝিলিক খেলে গেলোও, আবার বিমর্ষ হয় এই ভেবে মাকে কার কাছে রেখে যাবে। মা সজলকে সব সময় আগলে রেখেছে, একটি দিনের জন্যও চোখের আড়াল হতে দেয়নি। স্বামী মুক্তিযুদ্ধে নিরুদ্দেশ হওয়ার পর থেকে মা নাকি অন্য রকম হয়ে গেছে। কোন এক অজানা কষ্ট যেনো তাকে কুঁড়ে কুঁড়ে খায়। কোনদিন কাউকে বলেনি সে অব্যক্ত বেদনার কথা।

উত্তর পাড়ার গফর মাতব্বর তিনিই আছেন মুক্তিযুদ্ধের একমাত্র চাক্ষুষ সাক্ষী, তিনিও এসব ব্যাপারেও মুখ খুলে কিছু বলেনি কোনদিন। শোনা যায় সজলের মাকে রাজাকার সহায়তায় পাক সেনারা ধরে নিয়ে যায়, কিভাবে পালিয়ে এসেছেন কেউ জানেনা। তারপর থেকে এই ভিটা ছেড়ে কোনদিন কারো আঙিনা মাড়ায়নি। এক রকম বন্দী জীবনযাপন করেন বলা যায়।

মা কে অনেক বুঝিয়ে শুনিয়ে সজল ঢাকায় যায়, কিন্তু বিধিবাম… কাঙ্ক্ষিত চাকরি পায়না পায় নিম্নশ্রেণী চাকরি। এখানেও হতাশার জালে আবদ্ধ হয় মানুষের মিথ্যাচার দেখে। এক চাকরির কথা বলে অন্য চাকরি দেয়ায় কোন প্রতিবাদ করেনি, কারণ নাই মামার চেয়ে কানা মামা ভালো এই ভেবে চুপ থাকে। সজল রোজ ভাবে একটা প্রমোশন হলে হাতে টাকা জমলেই মাকে শহরে নিয়ে আসবে। কিন্তু স্বপ্ন তো সব সময়ই সুদূরপরাহত। জন্মই যেন আজন্ম পাপ।

সজল কদিন ধরে মায়ের খোঁজ পায়না। এর মধ্যে বাড়ি থেকে চিঠি আসে, “মা অসুস্থ”। সজল রওয়ানা হয় বাড়ির উদ্দেশ্যে। মা’কে গঞ্জের হাসপাতালে ভর্তি করায় সজল। সারা রাত মা এর মাথার কাছে বসে থাকে। মায়ের মুখে কোন কথা নেই। শুধু একবার চোখ খুলে বলেছিলো বাবা তুই এসেছিস? যেন কত তৃপ্তির ছাপ। অস্ফুট স্বরে আরো বলে, বাবা আমার মনে হয় শহীদ মিনার আর দেখা হলোনা। মা আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলো।

শেষ রাতে সজল একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিলো। ফজরের আযানের সময় হঠাৎ মা একটা মৃদু ঝাঁকুনি দিয়ে সজলকে আঁকড়ে ধরলো। সজল মাকে বুকের সাথে জড়িয়ে নিলো। মায়ের হাত সজল ছেড়ে দিয়ে হেলে পড়লো। ইহজাগতিক যাত্রা শেষ হয়েছে সজল বুঝতে পারে। সজল মাকে জড়িয়ে ধরে নির্বাক বসে রইলো অনেকক্ষণ। মাকে কোনদিন এভাবে বুকে নেয়নি সজল। সারাজীবন যে মা এত কষ্ট করে লালন পালন করেছে সেই মাকে নিয়ে চিন্তা করার তেমন সুযোগই হয়নি, শুধু নিজের বেকারত্ব নিয়ে নিজের দুর্ভাগ্যের কথা ভেবে দিন অতিবাহিত করেছে। সজল নিজেকে ধিক্কার দেয় নিজের স্বার্থপরতার জন্য। এখন ভেবে আর কি হবে, বেলা যে সাঙ্গ হয়েছে। সজল আক্ষেপ করে ভাবে হয়তো কোনো অসময়ে জন্ম নিয়েছে সে,না হলে এমন হবে কেন? কাঁদতেও পারছে না চারপাশের নির্মমতায় মনটাও পাথর হয়ে গেছে। কিছুটা কাঁদলেও চোখে অশ্রু মিলছে না। কিন্তু বুকটা যেনো ভেঙ্গে চুরে নিঃশেষ হয়ে যাচ্ছে।

২১ বছর পর …
সময়ের আবর্তনে ভাগ্যের চাকা এখন সজলের নিয়ন্ত্রণে। ইউরোপের কোন এক প্রান্তে আবাস গড়েছে সজল। স্ত্রী ও দু সন্তান নিয়ে সুখের সংসার। সুইসদের সভ্যতার ভিড়ে সজল উপলব্ধি করতে পারে মাতৃভাষায় কথা বলার তৃপ্তি। অনেক কিছুর পরেও কি যেন নেই, কোনো এক শূন্যতা সজলকে প্রতিনিয়ত আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। ‘রাইন’ নদীর তীরে সবুজ ঘাসের বিছানায় হেলান দিয়ে পাঁথর টুকরো ছুঁড়ে যাচ্ছে রোজ বিকেল বেলায়, ঠিক সেই আঙিনার ডোবায় যেভাবে ঢিল ছুড়তো। আজ কত সাফল্য বিত্ত বৈভব অথচ মায়ের জন্য কিছুই করার নেই। সময় যে তার সময়মতই পাট তুলে ফেলে। সজল প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে দেশে ফেরে শহীদ মিনারে বসে মায়ের কথা স্মরণ করে অঝোরে কাঁদে আর ভাবে… স্বামী, সন্তান, দেশ মাকে সীমাহীন অপেক্ষার গ্লানি, অবহেলা,লাঞ্ছনা ছাড়া কিছুই দিতে পারেনি। কিন্তু সালাম, রফিক, বরকত, জব্বার এরা দিয়েছিলো নিজের ভাষায় কথা বলার অধিকারটুকু। হয়তো এ কারণেই মা শহীদ মিনারে যেতে চাইতো। এখন সজলের চোখে অনেক অশ্রু ,খুব সহজে কাঁদতে পারে। কিন্তু পেরেছে কি সজল সুখী হতে ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

×