খোলাচিঠি
মাননীয় মডারেটর সমীপেষূ,
জনাব/জনাবাগন, আমি আপনাদের ব্লগ নামক একটি প্লাটফর্মের অধীনতঃ একজন নূতন ব্লগার(অন্ততঃ নিজে তাই মনে করি,যদিও ব্যাপক অর্থে হতে পারি নি)। অভাগার সবিনয় নিবেদন এই যে,বর্তমানে একটি সমস্যা আমাকে নিদারুন মনোঃকষ্টে রেখেছে।
সমস্যাটি আমি যতটুকু লিখি না পড়ি এবং মন্তব্য করি তার থেকে বেশী। একটু ভাল লাগলেই কলমের স্যরি কি-বোর্ডে গুতো দিয়ে বসি। তারপর হা করে বসে থাকি,আমার মন্তব্যের কি শ্রাদ্ধ হবে তার আশায়। আর এ ব্যাপারে আমার আশা-ভরসা বা বল যাই বলেন না কেন,নোটিফিকশন নামক আপনাদের ছোট কিন্তু কাজে বিরাট টিমটিমে নাম্বারগুলি।কার কার লেখায় মন্তব্যের কি জবাব তারা দিয়েছেন,বা নিজের লেখায়ই বা তারা মতামত দিয়েছেন কি না এর দ্বারাই আমি অবগত হইতাম। কিন্তু এর বিগত কয়েক মাসের কার্যাবলীতে মনে হচ্ছে আর বোধহয় আমাকে সেবা দিতে চাচ্ছে না। কারন নোটিফিকেশনে কিছুই না থাকা স্বত্বেও মন্তব্য করা লেখাগুলোতে আগ্রহবশতঃ(নিজের মন্তব্যের জবাব জানতে কার না আগ্রহ থাকে বিধায়) ঢু মেরে দেখি সবাই সুন্দর উত্তর দিয়ে বসে আছেন।অন্ধকারে থাকি শুধু এই হতভাগাই।
সুতরাং আমার কষ্টের কথা অনুধাবন করিয়া এর বিহিত করতে আকুল আবেদন জানাইতেছি। অনুগ্রহ করিয়া বাধীত করিবেন।
ইতি
একান্ত বাধ্যগত ব্লগার(একান্ত আমার মত)
সচেতনহ্যাপী,কুয়েত।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



