তোমাকেই...............।।
কি যেন ভাবতে ভাবতে মনে পরে গেলো তোমার কথা।।সেদিন ভেবেছিলাম,আমিই ঠিক,আজ দোলাচলে।। ভুলটা কি আমিই করেছি,না তোমার বোঝার??এ প্রশ্নের জবাব আজো খজছি।।
সেই দিনটি ছিলো আমার পরম পাওয়ার একটি।।বরাবরই যা ছিলো কামনার।।দেশে যেয়ে ২/৩বার ওর সাথে দেখা করতাম,স্ত্রীর মতেই।।(কারন আমরা একই এলাকার এবং পরস্পরের সাথে পরিচিত বিধায়)স্ত্রী শুধু কেন স্ত্রীর ভাই-বোন,মাও বাধা দিতো না,এব্যাপারে)।।সেদিনটি ছিলো এমনই একটি দিন।।
আমাদের দু’জনের মাঝে গেই বোঝাপড়া থাকায় সেদিন প্রস্তুতি নেয়ার প্রাক্যালে স্ত্রী জামার বোতাম লাগাতে লাগাতে হেসে বললো,যাও আজ তোমার বন্ধন মুক্ত করে দিলাম।। আমি তার কথায় সত্যিই নিজকে মুক্ত মনে করে ছুটে বেড়িয়ে গেলাম।। ভাবার সময়ই নেই তখন,স্ত্রীর মনে ব্যাথা না আনন্দ খেলছে।।
আজিমপুর ওর বাসায় পৌছে পেলামও আন্তরিক অভ্যর্থনা।। যা সেই প্রথমে পেতামও।। ওর বোন এবং বোনজামাই আন্তরিক অভ্যর্থনা জানিয়ে স্বগতভাবেই গ্রহন করে নিলেন।। পরে জানলাম ওর বড়বোনের তাগিদে এই ব্যাবস্থা(যে পুরোই জানতো আমাদের কথা)।। তারই অযুহাতে আমরা বের হলাম হারিয়ে যাবার পথে।।
প্রথমে গেলাম ওদের এক ভাড়াটিয়ার বাসায়।। সেখানে ও পরিচয় দিলো আমার..এটুকু বলতেই ভাড়াটিয়া মহিলা আমার পরিচয় বুঝে নিলো(এভাবেই ও আমাকে পরিচিত করতো,অপরিচিত মহলে।। ওর কথা ছিলো কে কি মনে করলো তা আমার ধর্তব্য নয়।।আমিও মেনে নিতাম।। সেখান থেকে ওর বড়বোন হয়ে ছোটবোনের বাসায় বেড়িয়ে আমরা বেড়িয়ে পড়লাম রাস্তায়।। কথায় কথায় বললাম ভাবীর বাসায় না যেয়ে কি হবে?? ও বললো আসলেও তাই।। ফল-মূল কিনে যেয়ে দেখি ভাবী অনুপস্থিত।। অর্থাৎ বাপের বাড়ী।।পরের গন্তব্য?? বললাম সংসদ ভবন।।অনুমোদন পাওয়ার পর সেখানেই গমন!!
সেই রমনা পার্কের দৃশ্যেরই পুনরাবর্তন।। তারপরই দীর্ঘ একযুগের পর প্রশ্নের সম্মুখিন।। কি ভাবে এটা হলো?? মানে বিয়েটা।। কিছু না লুকিয়ে সব খুলে বললাম।।আমাকে চিনে বলেই আমার কৈফিয়ত বুঝলো।। কিন্তু জবাবে কিছু বললো না।।
তারপর ওর বাসারকাছে এসে সেই হাতধরে হাটার গল্প,হাজারকথা বলার কথা আজো জাগরুক আজো মনে ভাসছে শেষ বেলায় ওর হাতে হাত রেখে বলেছিলাম,ভালো থেকো শুধু আমারই জন্য।। সে কথা দিয়েও রাখতে পারে নি আর দশটি কথার মতই।।
কাল ঈদ,মেয়ে,স্ত্রীর পুরো জ্ঞ্যানেতেই আমার এই প্রকাশ।। সবাই জানে তাই আমারও এই অবস্থা
অনেকে অবাক হলেও আমার কিছুই করার নেই।
অনেক কথাই হয়ছিলো সেদিন।। সব লিখতে গেলে মহাভারত হয়ে যাবে।। সেদিনই প্রথম হাতধরে হেটেছিলাম অনেকক্ষন।। আজ সবই বিস্মৃতির অন্তরালে।। কিন্তু জাগরূগ অন্তরে।।
আজ ভাবছি আমার কি উচিৎ পুরানো দিনকে আবার এমন করে সমনে আনার??? ভাবছি অনেকে বলবেন না,অনেকে হ্যাঁ।।
মাঝখানে আমি বেচারা,হাবুডুবু খাচ্ছি।।
আমার জীবন কথা কিন্তু এর মাঝেই সীমাবন্ধ না।। আরো অনেক বিস্তৃত
আসলে মানুষের জীবন তার ভাবনার চেয়েও অনেক বিস্তৃত।। কিন্তু তা ভাবনায়ও থাকে না।। আমরা সবাই এরমাঝে ঘুরপাক খলেও বুঝি না,অনেক কিছুই।। আমিও এর ব্যাতিক্রম নই
ঈদ-মোবারক,সবাইকে।।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




