ব্লগ পড়তে খুব মজা লাগে।এখানে অনেক বিষয় সবাই শেয়ার করার ফলে অনেক কিছুই জানা যায় কিন্তু যখনই ভাবি ব্লগে কিছু লিখব তখনি আর লিখার মত কিছু মনে আসে না।তাছাড়া বাংলা লিখা টাইপ করা যে কি কষ্টকর!!!!এমন প্রযুক্তি যদি আসত যা ভাবছি অটোমেটিক লিখা হয়ে যাচ্ছে!!!আমাদের দেশেতো আর স্টিফেন হকিং জন্ম নেয় নি।
স্বাধীনতার পর বংগবন্ধু তার ভাষণ দিতে গিয়ে একবার বলেছিলেন আমাদের দেশের যারা চাষা তারা চোর নয়,চোর হল আমাদের দেশের শিক্ষিত লোকজন।দেশ স্বাধীন হওয়ার পর একজন দেশনেতার এই রকম বিশ্রী অভিজ্ঞতা কিভাবে হলো?বংগবন্ধু যাকেই বিশ্বাস করে যে চেয়ারে বসিয়েছেন সেই সেখানে দূর্ণীতি শুরু করল।উনি কাকে বিশ্বাস করবেন?কাকেই বা বসাবেন।শেষ পর্যন্ত বাধ্য হয়ে মনের দুঃখে তিনি একথাও বলে ছিলেন যে আমি পেলাম চোরের খনি।ধীরে ধীরে দূর্ণীতি বেড়েছেই।এটা কমার কোন লক্ষণই নেই।এই দেশের গ্রামের অশিক্ষিত মানুষেরা আসলে অনেক ভাল।কতো আন্তরিকতা তাদের ভিতরে।তাদের ভিতরে ধর্মভীরুতা প্রবল কিন্তু একই দেশে আবার দূর্নীতি নিয়ে গোটা জাতি মহাসমস্যায় নিমজ্জিত।কিন্তু এই দেশের দূর্ণীতির আর জন্য আসলে দায়ী কোন ব্যপারটা?
১।আমাদের রাজনীতিবিদেরাই কি আসলে দূণীতিকে প্রশ্রয় দিচ্ছেন?তাদের জন্যই কি আসলে সমস্য?কিন্তু দেখা যায় দূর্নীতিতো শুধু তারাই করছেন না, আমলারাও করছে।আমলারা অনেকক্ষেত্রে তাদের সহযোগিতাও করছে।এক্ষেত্রে রাজনীতিবিদেরা ঠিক হলেই কি দেশ থেকে দূর্নীতি বিদায় নিবে?
২।আমদের শিক্ষা ব্যবস্থা?আমাদের শিক্ষা ব্যবস্থায় কি কোন গুরুতর ত্রুটি আছে যার কারণে আমরা সরকারী চাকুরী পেলেই/সুযোগ পেলেই দূনীতি শুরু করি?
৩।আমাদের ধর্ম বিশ্বাস কি আসলেই মেকি?কারণ মেকি না হলে একজন মানুষের পক্ষে কিভাবে সম্ভব যে সে একদিকে ধর্ম বিশ্বাস করবে আর একদিকে চুরি করবে?
৪।নাকি আমদের দেশের জীবন যাত্রায় আয়ের তুলনায় ব্যয় বেশী?বেতন বাড়ালেই সত্যই এই সমস্যা ঠিক হয়ে যাবে।
৫।নাকি আমদের ভিতরে দেশপ্রেম একবারেই নাই।যা আছে সেটা মেকি।লোভটাই সবার ভিতরে বেশী।দেশপ্রেমটা আসলে কিভাবে আমাদের ভিতরে আসবে?এর জন্য আসলে কি দরকার?
৬।নাকি দূর্নীতির বিচার নেই,দূর্নীতিবাজদের সবাই সম্মান করে বলে এর প্রকোপ আরো বাড়ছে।দূর্নীতিবাজদের বিচার করলেই কি আসলে সমস্যটা কমে যাবে?
আসলে সমস্যাটা কোথায়?ভাই এর থেকে যে কোন মূল্যে আমাদের দেশটাকে বাচাতে হবে।না হলে আদূর ভবিষ্যতে আমদের বুড়োকালে দেশের অবস্থা খুবই খারাপ দেখেই মরতে হবে।আমাদের ছেলে মেয়েরা পৃথীবির মধ্য তাদের এই দেশে কেন আনলাম তা নিয়ে আমাদের অভিশাপ দেবে।দেশের এমন অবস্থা দেখে মরতে চাই না।এর সমাধান আসলে কোথায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


