মাননীয় প্রধানমন্ত্রী আমি সাধারণ একজন নাগরিক এবং পরীক্ষার্থী।আপনি যখন ক্ষমতায় আসেন তখন আপনার একটা প্রতিজ্ঞা ছিল বিদ্যূত সরবরাহ ঠিক করবেন যেটা আপনার ভাষায় বি এন পি জামাত জোট সরকারের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছিল।আজ তো প্রায় চার বছর হয়ে গেল।২০১৩ সাল আপনার শেষ বছর।চার বছরতো কম সময় না।এত দিনে নিশ্চয় আমরা আপনার প্রতিজ্ঞার প্রতিফলন আশা করতেই পারি।এখন শীতকাল।স্বাভাবিকভাবে এখন বিদ্যূতের চাহিদা সারা বছরের তুলনায় সবচেয়ে কম।আমি থাকি রাজধানীর মুগদাপাড়া এলাকায়।প্রতিদিন এখানে রাতের বেলা এক ঘন্টা করে বিদ্যূত যাবেই।প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় আমার এলাকার সমস্যা।পরে দেখি আমাদের থেকে একটূ দূরে শাহজাহানপুর রেলওয়ে কলোনীতেও একই অবস্থা।সেখানে আমাকে টিউশনি করতে যেতে হয়।পরে আমার এক বন্ধু যে কিনা পুরান ঢাকাতে থাকে তাকে ফোনে আমার এলাকার বিদ্যুতের সমস্যার কথা জানালে সে বলে তাদের এলাকাতেও একই সমস্যা।এটা কিসের আলামত।আগেতো অন্তত শীতকালে বিদ্যুত পেতাম এখন একদিকে বিদ্যুতের দাম কয়েক দফা এত বাড়ানোর পরেও উন্নতির জোয়ারে শীতকালেও এক ঘন্টা লোডশেডিং সইতে হবে?সবচেয়ে উদ্বেগের কথা শীতকালে লোডশেডিং হলে গরমকালে কি অবস্থা হবে আর চার বছরে তাহলে কি উন্নতি হলো?
যা হোক আপনাকে জানানোর আরেকটা কারণ হলো শীতকালে রাতে এক ঘন্টা লোডশেডিং গরমকালে ভয়াবহ রুপ নেবে কোন সন্দেহ নেই।এমনিতেও নানা সমস্যা নিয়ে আপনার সরকারের বেহাল অবস্থা তার উপর সামনের বছর নির্বাচন।বি এন পি জামাত সামনের বছর আন্দোলন বেগবান করবে সন্দেহ নেই।তখন গরমকালে লোডশেডিং হলে জনগণ কেমন ক্ষেপবে কল্পনা করতে পারেন?আশা করি আপনি সময় থাকতে এই ব্যাপারে খোজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিবেন।আপনার মংগল হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


