অপেক্ষার প্রহর
২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি মনের অজান্তেই কখন যে তোমাকে চেয়েছিলাম আমি নিজেই জানি না।আমি কখনও অপেক্ষা করি না।আমি অপেক্ষা করতে পছন্দ করি না। তাও যে কি ভীষণ অপেক্ষা, আমি তোমাকে বোঝাতে পারবো না।জীবন যুদ্ধে জিতে যাবার এক তীব্র আকাঙ্ক্ষা, হেরে না যাবার এক কঠিন সংকল্প।গহীন মন কুটিরের সে যে কি ভীষণ এক অপেক্ষা তা তোমায় বোঝানো যাবেনা।অপেক্ষার সিঁড়ি বেয়ে আজ আমি ক্লান্ত। আজ আমি মানুষ হিসেবে বহু উপড়ে না খুব নীচে নেমে গেছি নিজেই জানি না।স্বপ্নগুলো হারাতে হারাতে এখন সেখানে দুঃস্বপ্নও দানা বাঁধে না।জীবন যুদ্ধে হেরে গেছি না অন্য এক আকাশ ছুঁতে হাত বাড়িয়েছি তাও আর বুঝতে পারিনা।অনুভুতিগুলো অনুভূতিহীন হতে হতে শারীরিক কষ্টে রূপ নিচ্ছে যেন আর নিতে পারছে না কিন্তু তবুও হাল ছাড়ছিনা ছাড়বওনা। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি লড়াই করব সন্দেহাতীতভাবে।এ এক ভিন্নরকম লড়াই অস্তিত্তের সাথে মনের দ্বন্দের লড়াই। জয় পরাজয়য়ের এক হিংস্র শীতল লড়াই।
সফেদ বিহঙ্গ।

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন