somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ব্যস্ত মায়ের কাছে সন্তানের চাওয়া পাওয়া

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফাহাদ অনার্স ২য় বর্ষ ফাইনাল পরীক্ষা দিয়ে ৩য় বর্ষে উঠবে! আগামীকাল তার পরীক্ষা, কিন্তু কোন ভাবেই সে পড়ায় মনযোগী হতে পারছেনা। সেই সকাল থেকে তার আম্মুকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু অপর প্রান্ত থেকে কোন রেসপন্স পাচ্ছেনা সে। সকাল গড়িয়ে দুপুর হল, এখনো কোন খবর নেই! ফোনটা বেজেই যাচ্ছে। দুপুর হয়ে গেল, তার আম্মু এখনো তার কল ব্যাক করলনা! আম্মুর কোন সমস্যা হয়নিতো? এমনিতেই আম্মু খুব অসুস্থ, না জানি আম্মুর কি হয়ে গেল; ভাবতেই ফাহাদ অঝোরে কাঁদতে লাগল। দুপুর গড়িয়ে বিকেল হল, ফাহাদ সেই সকালে ২ টা পরটা আর সাথে ডাল ভাজি খেয়ে আছে, এখন পর্যন্ত তার পেটে কোন খাবার পড়েনি। একদিকে আম্মুর জন্য টেনশন অন্যদিকে পরীক্ষার টেনশন ফাহাদকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। ফাহাদের কান্না, কষ্ট আর টেনশন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। কাউকে কিছু বলতেও পারছেনা। আজকে রাতুলের ফোনটাও খারাপ হয়ে গেছে মনে হয়, অথবা চার্জ নেই হয়তো তাই তাকেও ফোনে পাওয়া যাচ্ছেনা। সন্ধার ঠিক আগ মুহুর্তে হঠাৎ ফোনটা বেজে উঠল, ফাহাদ অত্যন্ত উৎফুল্ল হয়ে ফোনটা তুলল, আলহামদুলিল্লাহ্‌... বলে ফোনটা রিসিভ করল। আম্মু ফোন দিয়েছে, আম্মুর ফোন পেয়ে ফাহাদ যারপরনাই খুশি, আনন্দে আত্মহারা। নিমিষেই তার সকল কষ্ট যেন উধাও হয়ে গেল।

ফাহাদ ফোন রিসিভ করে শুধু কাঁদছে কিছু বলতে পারছেনা সে। অপর প্রান্ত থেকে মায়ের স্যরি! কিন্তু ফাহাদ থামতেই পারছেনা, সে শুধু কাঁদছেই। আম্মু একটা কাজে খালামনির বাসায় গেছে সকালে, সেখানে ব্যস্ত হয়ে গিয়ে সব ভুলে গিয়েছে, ফোনের কথাও তার মনে নেই। ফাহাদ কেঁদে কেটে শান্ত হল। আম্মু বলল, আচ্ছা আব্বু আমি তোমাকে রাতে ফ্রি হয়ে ফোন দিব, আম্মু এখন রাখি? আচ্ছা 'আম্মু রাখো' বলে ফোন রাখল ফাহাদ। পুরো এক বছরের পড়া তাকে একদিনে শেষ করতে হত, কিন্তু সারাদিন তো পড়তেই পারলোনা। পুরো এক বছরের পড়া ফাহাদকে এখন এক রাতেই পড়তে হবে। শুরু হল ফাহাদের পড়া, রাত ১২ টা ১ টা ২ টা... ৫ টা, এমনকি ফজরের নামাজ শেষ করে আবারো পড়া শুরু করল ফাহাদ। সারারাত পড়ে ক্লান্ত সে, সকাল ১০ টা বেজে গেছে তার খুব ঘুম পাচ্ছে। ১ ঘন্টা টানা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আর আম্মুকে ফোন দিচ্ছে দোয়া চাইতে। আম্মু ফোন তুলছেইনা, যাইহোক ১ ঘন্টা পর আম্মুকে ফোনে পাওয়া গেল। আম্মু থানায় আছে একটা কাজে, পরে ফোন দিবে বলে রেখে দিল। ফাহাদের আম্মু একজন জনপ্রতিনিধি ২৪ ঘন্টাই তার জনগণ নিয়ে কাটে। পারিবারিক সমস্যা থেকে শুরু করে রাষ্ট্রীয় সমস্যা পর্যন্ত তার আম্মুকেই সমাধান করতে হয়।

ফাহাদ এটা বুঝে, কিন্তু করবে সে? সেওতে তার আম্মুর একটু ভালবাসা প্রত্যাশী, একটা ফোনের অপেক্ষায় তার অসংখ্য সময় চোখের জলেই কেটে যায়। বারবার ফোনের বাটনগুলোতে টিপে, কল দেয় আবার কল ডেলিভারি হওয়ার পূর্বেই কেটে দেয়, রিসিভ না হওয়ার সন্দেহে। ফাহাদ ঢাকায় থাকে আর তার আম্মু থাকে প্রায় ১/২'শ মাইল দূরে। সে কি করবে, চাইলেইতো আর যেতে পারছেনা আম্মুর কাছে! আম্মু এই মাসে ডাক্তার দেখাতে ঢাকায় আসার কথা, ফাহাদ তার মাকে নিয়ে ঘোরার জন্য ৩ দিনের একটা প্ল্যানও করে ফেলল! কিন্তু আজ আম্মু বলল, তার আসার নিশ্চয়তা নেই। ফাহাদের মনটা নিমিষেই খারাপ হয়ে গেল....! আসলে ফাহাদরা কি চায়?

তারা চায় মায়ের কাছ থেকে একটুখানি ভালবাসা, একটুখানি স্নেহমাখা উপদেশ। সারাদিনে সকল কাজের ফাঁকে মায়ের দু'টি ফোন পেলে ফাহাদরা যে পরিমাণ খুশি হয়, তা দুনিয়ার কেউই বুঝবেনা। ফাহাদরা তাদের মায়ের কাছে টাকা চায়না, বাড়ি গাড়ি চায় না। তারা শুধু একটু ভালবাসাই চায়, যা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। ফাহাদ তার আম্মুকে অনেক বেশি ভালবাসে, অনেক বেশি.....!
কিন্তু তাদের আম্মুরা সেটা বুঝেতো? নাকি বুঝেও ব্যস্ততার কারণে কিছু করতে পারেনা, নাকি অন্যকিছু? কি তাহলে? ফাহাদদের মানসিক অবস্থা ঠিক রাখার জন্য খুব বেশি কিছু লাগেনা, শুধু দিনে ২ টা ফোন দিলেই ফাহাদরা খুশি.....!!!
আপনার হাজারো ব্যস্ততার মাঝে জনগণের জন্য রেখে দেয়া সময় থেকে ১০টা মিনিট ফাহাদদের দিন, তারা এতেই খুশি।

-বাস্তব ঘটনা অবলম্বনে [”ফাহাদ ও রাতুল” ছদ্মনাম]
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×