somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত বরাবরই স্বিকার করে আসছে যে, ১৯৭১ সালে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। কিন্তু এতে অপরাধের কি আছে!!!

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জামায়াত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। একথা জামায়াতই স্বীকার করে, তারা কখনো বলেনি যে তারা বিরোধিতা করেনি।

কিন্তু তাদের স্বাধীনতা বিরোধিতাকেই যুদ্ধাপরাধ হিসেবে চালিয়ে দিয়ে বছরের পর বছর প্রোপাগাণ্ডা চালানো হয়েছে। এমনভাবে একটা পারসেপশন তৈরি করা হয়েছিল যে সত্যিই তারা কোন না কোন অপরাধে জড়িত ছিল। কিন্তু আওয়ামী লীগপন্থী বিচারপতি, প্রসিকিউটর, তদন্ত সংস্থা, এমনকি সাক্ষীরাও আওয়ামী লীগপন্থী- তারপরেও আদালত প্রমাণ করতে পারেনি যে জামায়াত নেতারা সরাসরি কোনো অপরাধ করেছেন। আবদুল কাদের মোল্লার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে কসাই কাদের সাব্যস্ত করার পরেও বিচারিক আদালত তাকে ফাঁসি দিতে পারেনি। তখন আন্দোলনের নাটক দেখিয়ে তা ফাঁসি দিতে হয়েছে। কামারুজ্জামানের মতো একজন ১৯ বছর তরুণকে ময়মনসিংহ অঞ্চলের সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। মুজাহিদের সময় তো বলাই হয়েছে তিনি সরাসরি কোনো অপরাধ করেননি। নিজামীর সময়ে আদালত প্রশ্ন করেছে- তিনি সরাসরি অপরাধ না করলেও কি তাকে ফাঁসি দেওয়া যাবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন ফাঁসি দিতে সরাসরি অপরাধ করতে হবে এমন কোনো কথা নাই।

আমরা দেখেছি, এই উল্লাসটাই করা হচ্ছে যে স্বাধীনতার বিরোধিতার জন্যই জামায়াত নেতাদের ফাঁসি হচ্ছে। এতেই অনেকের আনন্দ হচ্ছে।

কিন্তু কেউ হয়তো খেয়াল করেনি যে, ঘাড়ের উপর একটা ভারত বসে আছে, যারা ২০১৫ সালের ১৬ ডিসেম্বর এসে ফাঁসি হওয়া জামায়াত নেতাদের বোকামিকেই ন্যায্যতা দিয়ে বসবে।

আমি এখানে একটা বিষয় পষ্ট করে রাখি, আমি জামায়াতকে অপরাধী মনে করি না। তবে তারা রাজনৈতিকভাবে পুরাপুরি ভুল করেছে, তাদের উচিত ছিল স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা, দেশের মধ্যে থেকেও যদি তারা এই কাজটা করতো তাহলে ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটা অনেক বেশি সহজ হতো এবং জামায়াতেরই নয় শুধু সামগ্রিক ইসলামী রাজনীতির সম্ভাবনা আর প্রসারিত থাকত।

জামায়াত কেন দুরদর্শীতার প্রমাণ দিতে পারেনি, তা নিয়ে ওজর আপত্তি।

কিন্তু যে যুক্তিতে তারা স্বাধীনতা বিরোধিতা করছে মানে বাংলাদেশের স্বাধীনতার সুযোগে ভারত যে সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী অপচেষ্টা চালাতে পারে বলে যে শঙ্কা জামায়াত করছে তা মোটেই ভিত্তিহীন ছিল না।

বিগত ৪৪ বছরে ধরে জামায়াতের শঙ্কা শতভাগ সত্য প্রমাণিত হয়েছে। ভারত কী না করেছে? নদীতে বাঁধ থেকে শুরু করে সীমান্তে গুলি করে হত্যা অব্যাহত রেখেছে। তারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সমীহশ্রদ্ধার করার বদলে সব সময় অবজ্ঞা আর অপমান করার চেষ্টা করেছে।

আজ বিজয় দিবসে মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ আখ্যা দিয়ে বাংলাদেশকে নিষ্ঠুরভাবে অপমান করার ষোলকলা পূর্ণ করল ভারত।

এখন কথা হলো যুদ্ধটা যদি ভারত-পাকিস্তানেরই হয়, তাহলে জামায়াত নেতাদের বিরোধিতা কি অন্যায় কিছু ছিল? দুই দেশের যুদ্ধ হলে পাকিস্তানীদের কি ভারতকে সমর্থন করতে হবে?

আমার কথা হচ্ছে ১৯৭১ সালে যেসকল অপরাধ সংঘটিত হয়েছে. যুদ্ধের কনভেনশনের বাইরে তার বিচার হোক। হত্যা-ধর্ষণের মতো অপরাধ হলে শাস্তি পাক। কিন্তু ১৯৭১ সালে ভারতের বিরোধিতা করছে বলে কাউকে যেন আর দোষী বলা না হয়। ওইটুকুকে ভিন্নমত হিসেবে নিকেশ করে দিতে হবে।

সবাইকে একটা ব্যাপার বুঝতে হবে, কিছু মানুষকে জেল ফাঁসি যাই দেওয়া হোক না কেন, তারা যেহেতু সরাসরি কোনো অপরাধ করেনি, সেহেতু তাদের নামে অপবাদ দিয়ে লাভ হবে না। তাদের ভারত বিরোধিতাকে অপরাধ হিসেব সাব্যস্ত করতে হলে সর্বপ্রথম ভারতকে সাধু প্রমাণ করতে হবে। কিন্তু ভারত বাংলাদেশের কাছে নিজেকে কী সাধু প্রমাণ করবে, যখন তারা কাশ্মীর ও সেভেন সিস্টারে ৫০ বছর ধরে জরুরি অবস্থা জারি করে রেখে নিপীড়ন চালিয়ে যাচ্ছে,এই সব অঞ্চল আবার নিজ দেশের অংশ মনে করে তারা।

যাই হোক ভারতবিরোধিতার কারণে ফাঁসি পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু ভারত বন্ধুতা ভালো কি না এই প্রশ্নটি একদিন জোরালো হবেই। কারণ ভারত বাংলাদেশের কাছ থেকে শুধু নিয়েই গেল।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×