somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য: মাদ্রাসাবেলা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদ্রাসায় পরতাম ছোটবেলায়। তো যেদিন আমাকে মাদ্রাসায় ভর্তি করানো হলো, সেদিনই মাদ্রাসা কর্তৃপক্ষ বললেন, সেদিন থেকেই মাদ্রাসায় থাকতে হবে(রাতেও)। বিকেল বেলা বেডিং আর কাপর-চোপর নিয়ে হাজির হলাম মাদ্রাসায়। মা রাতে খাওয়ার জন্য একটা বক্সে ভাত-তরকারি দিয়ে দিলেন। সন্ধ্যার পর কিছুক্ষন এইটা-সেইটা ভাবলাম। আশে-পাশে সবাইকে দেখলাম চিৎকার করে আলিফ-বা-তা-সা পড়ছে। এশার নামাজের পর যখন খেতে বসেছি, তখন মোটা-সোটা আর ন্যাড়া মাথার এক ছেলে এসে পাশে বসলো। আমার নাম জিজ্ঞেস করলো, এইটা-সেইটা জিজ্ঞেস করলো। আমি আমার নাম বললাম। অতঃপর আমি তাঁর নাম জিজ্ঞেস করায় চটপট করে বলে দিল- আবুল কাশেম। কিছুক্ষণ চুপ করে রইলো। তারপর আস্তে করে বললো, “ফাজিল পোলাপাইন ডাকে- কাশু পেটকু!” তাঁর উপাধি শুনে আমি মনে মনে ব্যাপক মজা পেলাম। আর উপরি ভাব ধরলাম “ফাজিলদের কথায় কান দিওনা!” টাইপ। যাইহোক, নতুন হিসেবে আমার একজন বন্ধু খুবই দরকার ছিল সেই মুহূর্তে। কাশু পেটকুকে পেয়ে স্বস্তিবোধ করলাম। বক্স থেকে ভাত প্লেটে রাখলাম। তাঁর উপর দুই টুকরো ইলিশ মাছের পেটি আর তরকারি ঢেলে দিলাম। খুদায় পেট চোঁ চোঁ করছে। এমন সময়, হঠাত কাশু পেটকু রহস্যমাখা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে নিচু স্বরে ফিসফিসিয়ে বললো,
“এই! ঐ জানালা দিয়ে তাকিয়ে দেখ! বাইরে একটা তালগাছ দ্যাখা যায়না? এইটা কিন্তু আসলে তালগাছ না। এইটা একটা জীন! অনেক রাতে... যখন সবাই নাক ডেকে মরার মতো ঘুমায়... তখন এই জীন তাঁর আসল রূপ ধারন করে! সসসসসসসসস!!!!!!!”
এইটুকু শুনে আমিতো ভয় আর বিস্ময়ে হতবাক! কাশু পেটকু একটু চুপ করে রইলো। আমি অপলক দৃষ্টিতে তালগাছবেশী জীনটাকে দেখছি। কি অদ্ভূত ব্যাপার স্যাপার! কাশু পেটকু আবার বলা শুরু করলো,
“এইটা যে একটা জীন, তা আমি ছাড়া আর কেও জানেনা। তবে খুব শিগগিরই সবাই জেনে ফেলবে মনেহয়। আমি জানলাম ক্যামনে শুনবি? সে এক ভয়ঙ্কর রাত! অনেএএএএক রাআআআত! আমার হাগা ধরছে! একাই হাগতে গেলাম ঐদিকের টয়লেটে! সসসসসস!!!”
কাশু পেটকু আবারও চুপ। আমি তালগাছবেশী জীন থেকে চোখ সড়াতে পারছিনা। গাছটা বাতাসে কেমন নড়ছে। আমার কাছে মনে হলো, বাতাসে তালগাছটার এভাবে নড়ার কথা না। কাশু পেটকু আবার তাঁর গল্প শুরু করলো,
“তালগাছের নিচে কেবল মাত্র গেছি, এমন সময় কে যেন আমাকে ডাকলো, ঐ ব্যাটা কাশু! আমি এদিক সেদিক তাকিয়ে কাওকে না পেয়ে মারাত্মক ভয় পাইলাম! আবারও ডাকে- ঐ ব্যাটা কাশু! আমি আবারও লাফ দিয়ে উঠি! এমন সময় হঠাৎ! ......তালগাছটা নড়তে নড়তে নড়তে নড়তে সাপের মতো পেঁচিয়ে কেমন যেন হওয়া শুরু করলো। সসসসস!!” কাশু পেটকু আবারও চুপ। আমি ভয়ে এতক্ষণে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছি। মনে হচ্ছে, এই বুঝি তালগাছটা সাপের মতো হওয়া শুরু করে দেবে। ভয় পাওয়ার চরম পর্যায়ে চলে গিয়েছি। এমন সময় খেয়াল করলাম, কাশু পেটকু আমার পাশে নাই। আমার প্লেটের দিকে তাকিয়ে দেখি প্লেটে রাখা দুই টুকরো ইলিশও নাই।/:) এতক্ষণে বুঝলাম, গল্প শুনিয়ে আমার মাছের টুকরো দুইটা মেরে দিয়েছে শালা!X( মনে মনে এর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করলাম।B-) কয়েকদিন পর, যখন মাদ্রাসায় একটু পুরোনো হয়ে গেছি। একদিন রাতে কাশু পেটকুকে কিছু একটা দেখিয়ে বললাম, এইটার কেরামতী তোকে আজ রাতে দেখাবো।;) তুই আমার পাশে ঘুমাবি। আর খবরদার! কাওরে বলিস না।:| রাতে কাশু পেটকু বিছানা পেতে ঘুমালো আমার পাশে। ধানাই পানাই দিয়ে বুঝালাম, আজ কাজটা হবেনা। কাল করতে হবে। কাশু ঘুমিয়ে গেল। আমিও চোখ বুঝলাম। ধীরে ধীরে রাত গভীর হলো। ভোরে হুজুর ফজরের নামাজের জন্য ডাকাডাকি শুরু করতেই আমি উঠে গেলাম। দাত ব্রাশ করলাম, অজু করলাম, নামাজের জন্য তৈরী হলাম। রুমে এসে দেখি সবাই নামাজের জন্য কাতার বেঁধে দাড়াচ্ছে। কিন্তু কাশু পেটকু লেপের নিচে শরীর ঢুকিয়ে মাথা বের করে রাগে-ক্ষোভে ঘোৎ ঘোৎ করছে। হুজুর নামাজ পড়াতে এসে দেখে কাশু এখনও লেপের নিচে। হুজুর তো রেগে মেগে অস্থির। একজনকে বললো, ঐ আমার বেতটা নিয়া আয় তো!! হারামজাদার ঘুমের সাধ মিটাই!X((X(
একজন দৌড়ে গেল বেত আনতে। এই দেখে কাশু পেটকু ভয়ে সবকিছু ফেলে লেপের নিচ থেকে বের হয়ে দিলো এক দৌড়! সবাই এইবার দেখলো, কাশু পেটকুর পরনের লুঙ্গি নাই। লেংটা কাশু পেটকুকে দেখে তো সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেল।:D
দুইদিন বাদে কাশু পেটকু আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললো,
“তুই ঐদিন রাইতে আমার লুঙ্গি খুইলা লুকাইয়া রাখছিলি ক্যান!”
অনেক মাফ টাফ চাইয়া সেইদিন কাশু পেটকুর থেকে ছাড়া পাইছিলাম। :P
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×