খুঁজে পাবে না আর আমায় ।
হারিয়ে যাব,
অস্থির হয়ে কেবলই খুঁজবে।
পাবে না ।
লেকের পাশে,
যেখানে পাশাপাশি বসে কাটিয়েছিলাম
অনেক গুলো বিকেল,
অনেক মানুষের ভীড়ে-
শুধু তুমি আর আমি!
খুঁজে বেড়াবে ; সেই বিকেল;
কিন্তু পাবে না ।
কখনো বিদ্যুতের তারে হঠাৎ
আগুনের ফুলকি দেখবে ।
কখনোবা পয়সা উল্টে শাপলা পড়বে।
খুঁজবে তখন,পাবে না।
কেউ তখন আর অপলক হয়ে তোমার
চোখ দুটোকে দেখবে না ।
কেউ আর পাশাপাশি হাঁটার সময়
তোমার হাত স্পর্শ করবে না ।
কেউ বাসে বসে ক্লান্ত
হয়ে তোমার
ঘাড়ে মাথা রাখবে না ।
কেউ তোমাকে দেখার জন্য আর
মাঝ রাস্তায়
দাঁড়িয়ে থাকবে না ।
কেউ আর তোমার
হাতে খামচি দিয়ে দাগ
ফেলতে চাইবে না ।
কেউ আর জ্বলাবে না তোমাকে ।
সেদিন খুঁজবে,
খুব খুঁজবে,
কিন্তু কোথাও খুঁজে পাবে না ।
কোথাও না ॥
আলোচিত ব্লগ
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।