somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্তনাদ

১১ ই মে, ২০১৫ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্নটা আমি আবারো দেখলাম। ঘুম ভেংগে গেছে ; বরাবরের মত প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। বিছানায় হাটু মুড়ে বসলাম। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে।

স্বপ্নটা অদ্ভুত। খুব ছোট একটা বাচ্চা, খুব হাসি খুশি। খেলছে। আমি তাকিয়ে আছি হঠাৎ কি হল, একটা কালো অপার্থিব পশু; বড় বড় ধারালো দাঁত, কুৎসিত চেহারা ; কোথা থেকে দৌড়ে এল। বাচ্চাটা ভয় পেয়ে চিৎকার করছে। পশুটা ওকে ধরে ফেলল, ধড় থেকে মাথা আলাদা করে ফেলল মূহুর্তেই। মৃত্যুর আগ পর্যন্ত শিশুটি "মা! মা!!" করে আর্তনাদ করছিল। রক্তে চারদিক ভেসে যাচ্ছে। আমার ডুবে যাচ্ছি রক্তের সাগরে। কানের কাছে কেবল বাজছে, "মা! মা!" -এমন সময় আমার ঘুম ভেংগে যায়।

স্বপ্নটা দেখার পর আমি অনেকটা সময় ঘোরের মধ্যে থাকি। কাঁদি - সারাটা রাত।

দিনের আলো যখন ফোঁটে, আমি আবার স্বাভাবিক কর্মব্যস্ত মানুষটি হয়ে যাই। সময়ের স্রোতে ভাসতে থাকি।

ভোরবেলা চায়ের কাপ হাতে খবরের কাগজ খুলতেই এক কোণায় চোখ পড়ল। " আজ বিশ্ব মা দিবস "। আমি অবসাদগ্রস্থ হয়ে যাই। আমার মনে পড়ে, আমি কোনদিন আর মা হয়ে উঠতে পারব না। কোন শিশু আমাকে গলা জড়িয়ে কখনো বলবে না, "মামনি, তোমাকে অনেকগুলো ভালবাসি! " আমিও কাউকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ানি গান শোনাতে পারব না। কেউ আমার কাছে রোজ রোজ গল্প শোনার বায়না করবে না। আমিও খাবার নিয়ে কারো পিছন পিছন ছুটে বেড়াবো না। চোখের কোণে একবিন্দু শিশির জমে।


আমার সময় থেমে যায়। আমি হারিয়ে যাই প্রায় ১০ বছর আগে, যখন আমি কেবল যৌবনে পা দিয়েছি। ২১ বছরের আকর্ষণীয় তরুণী। প্রচন্ড উচ্ছ্বলতা আর প্রাণশক্তিতে ভরপুর। চোখে রঙিন স্বপ্ন।

... ... ...
হঠাৎ জড়িয়ে পড়ি ভালবাসার জালে। কত আবেগ অনুভূতি আর ভালবাসা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম এক নতুন জীবনের। তখন ভালবাসা হঠাৎ মন থেকে দেহের সাথে মিলে গেল।

কোন একদিনের কোন এক চরম ভুল!

আজ আমি যার জন্য ব্যকুল, তার আগমনী বার্তা তখন আমার কাছে চরম দুঃসংবাদের মত শোনালো। আমি ছুটে গেলাম আমার সন্তানের পিতার কাছে। সে আমাদের অস্বীকার করল।

... ... ...

অতঃপর সমাজে বেঁচে থাকার তাগিদে, ধাঁরালো অস্ত্র দিয়ে আমি খুন করলাম তাকে। ওই লাল মাংসপিণ্ডটা আমাকে সেদিন একটুও বিচলিত করে নি। বরং স্বস্তি দিয়েছিল।

আজ এতগুলো বছর পর, আমি সন্তানহীন এক পাষণ্ড মা, যে কিনা নিজের সন্তানের হন্তারক। আমিই সেই দান্তব কুৎসিত পশু।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র | ডঃ এম এ আলী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৩

গানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)



অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের অগ্নিকন্যা শিরিন, সোহানার খেলার সাথী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৫৪



তুমি এসেছিলে আমাদের বাসায়
আমি ছিলাম ঘুমিয়ে রোজায় ।
শিরিন - সোহানার নতুন সাথী খেলার ,
ছিলো না সে কোন মেয়ে মহাজনার।

তোমার আসল নাম কি শিরিন? জানি... ...বাকিটুকু পড়ুন

বেদুইন: আরবের বালুর বুকে লেখা ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮


বালুর ঢেউ যেখানে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে
সেখানে জন্ম নেয় মানুষ
যাদের ঘর ছিল দিগন্ত
আর ছাদ ছিল নক্ষত্রভরা রাত।

তারা বেদুইন
মরুর সন্তান, বাতাসের সাথী
তৃষ্ণার মাঝেও যাদের হৃদয়
অতিথির জন্য ঝরাতো মধুর হাসি।

খেজুরগাছের... ...বাকিটুকু পড়ুন

CONTROL YOUR TONGUE...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


১. অনেকদিন আগে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, “ঘুষকে ঘুষ বলা যাবে না, বলতে হবে স্পিড মানি”। গতকাল বিএনপি’র সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮২

লিখেছেন রাজীব নুর, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩১



আলহামদুলিল্লাহ প্রথম রোজা ডান!
সন্ধ্যায় এলোমেলো খাবার খাওয়ার কারণে ইফতারের পর শরীরটা আমার খারাপ লেগেছে। আই ফিল ব্যাড। শরবতে এত চিনি দিয়েছে যে, মনে হয়েছে রসোগোল্লার সিরা। এলোমেলো... ...বাকিটুকু পড়ুন

×