somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদিবা থেকে নেলসন ম্যান্ডেলা

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদিবা থেকে নেলসন ম্যান্ডেলা
ডা:সোহেল
১৯১৮ সালে কুনুতে খোসা সম্প্রদায়ে জন্ম নেন ম্যান্ডেলা্।ছোট বেলা থেকে তিনি সেখানে মাদিবা নামেই পরিচিতি লাভ করেন।ইতিহাসের পাতাকে স্বর্নোজ্বোল করে রাখতে তাকে পৃথিবীতে প্রেরন করেন মহান সৃষ্টিকর্তা।তিনি পৃথিবী জুড়ে পরিচিত পান বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা হিসেবে।তিনি যুদ্ধ করেছেন শেতাঙ্গদের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে।তিনি যুদ্ধ করেছেন কৃষনাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে। তিনি যুদ্ধ করে গেছেন পৃথিবীর সমস্ত মানুষকে এক সারিতে স্থান দিতে।নিজের জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন লোহার শিকলে আবদ্ধ কারাগারে।তবু বিচ্ছুত হননি তার লক্ষ্য থেকে।র্দীঘ ২৭ বছরের কারাবাস শেষে ১৯৯০ সালে মুক্তির পর ১৯৯১ সালে তার (আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসি )দলের প্রধান নির্বাচিত হন ম্যান্ডেলা।তারপর দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট ।কয়েক বছর রাষ্ট প্রধানের দায়িত্ব পালনের পর বাজনীতি থেকে অবসর।পরিনত হন আফ্রিকা তথা সমগ্র বিশ্বের এক অবিসংবাদিত নেতা হিসেবে।শুধু তাই নয় যে মার্কিন যুক্তরাষ্ট এক সময় তাকে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছিল তারাও তাকে স্বাদরে বরণ করে নিতে বিন্দু পরিমান র্কাপণ্য করেনি। ৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত আটটা ৫০ মিনিটে জোহানেসবার্গের নিজ বাড়িতে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন মাদিবা। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর চার মাস ১৭ দিন। এই মহান নেতার মৃত্যুতে বিশ্বজুড়ে নেমে আসে শোকের ছায়া। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার ১০ দিনের আনুষ্ঠানিকতার ঘোষণা দেয় দেশটির সরকার। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের অন্ত্যেষ্টিক্রিয়ার সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয় জোহানেসবার্গে। সেখানকার এফএনবি স্টেডিয়ামে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রায় ১০০টি দেশের সরকার, রাষ্ট্রপ্রধানসহ বিশ্বের বহু বিশিষ্টজন। সাধারণ অনুরাগীরা তো ছিলেনই। প্রায় এক লাখ ধারণক্ষমতার স্টেডিয়ামটির প্রায় পুরোটা ভরে গিয়েছিল।বাংলাদেশের রাষ্টপ্রধানও সেখানে সামিল হয়েছিলেন এই মহান নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। এরপর ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তিন দিন ধরে তাঁর মরদেহ রাখা হয় রাজধানী প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংয়ে। প্রিটোরিয়ার বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএনসির নেতা ও দেশের প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এ ছাড়া ছিলেন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল, সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলাসহ এএনসির নেতা-কর্মীরা। প্রিটোরিয়ার অনুষ্ঠান শেষে ম্যান্ডেলার মরদেহ সামরিক বিমানে করে নেওয়া হয় ইস্টার্ন কেপের এমথাথা বিমানবন্দরে। সেখান থেকে সামরিক বহরসহকারে মরদেহ নেওয়া হয় কুনু গ্রামে।কুনু গ্রামে নেওয়ার আগে সামরিক ঘাঁটিতে আরেকবার বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে ক্ষমতাসীন দল এএনসি। খোসা সম্প্রদায়ের প্রথা অনুযায়ী রাতভর সেখানে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলে। স্বজন, জাতীয় ও আঞ্চলিক নেতা, বিদেশি প্রতিনিধিসহ প্রায় সাড়ে চার হাজার অতিথি শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন। ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটুও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় সময় সকাল সাতটা ৫৫ মিনিটে ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়। সামরিক ও ঐতিহ্যগত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুনু গ্রামে ম্যান্ডেলাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মাদিবা মরেনি,মাদিবা বেঁচে আছে আফ্রিকা তথা সমগ্র বিশ্বের শান্তিকামী মানুষের হৃদয়ে।
অসমাপ্ত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×