স্বাধীনতা যেখানে বন্দি , সেখানে আমার বসতি
চারপাশে শুধু পরাধীনতার হুংকার
নিশ্চুপ আমি, ভয়ে কাতর!
হ্রদপিন্ড ডিব ডিব আওয়াজ করছে, এযেন বিপদের সংকেত।
চারিপাশে আগুনের লেলিহান শিখা,
কেমন যেন এক পোড়া গন্ধ এসে, লাগল আমার নাকে
শকুন এসে যাবে এই পোড়া গন্ধে,
লাশপোড়ার গন্ধ!
স্বাধীনতা যেখানে বন্দি , সেখানে আমার বসতি
চারপাশে শুধু পরাধীনতার হুংকার
বন্দি আমি,পরাধীনতার শেকলে
ক্ষিন্ন আমি অস্থিরতার কবলে।
মুক্তি আমার কল্পনা, দাসত্ব আমার বাস্তব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

