somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন বিলাস

০১ লা জুলাই, ২০১৩ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আষাঢ়ের কালো মেঘ, মূষল ধারে বর্ষন ক্ষানিক পর পর মেঘ ডাকছে গুরুম গুরুম শব্দে, প্রবল বাতাসে বৃষ্টিকে ছুটে নিয়ে যাচ্ছে এদিক- সেদিক।
আজমল সাহেব দাড়িয়ে আছেন বাড়ান্দায় তার পুরো শরীর ভিজে গেছে, সেদিকে তার এতটুকু খেয়াল নেই। ভিতরে তার পাঁচ বছরের মেয়ে স্বপ্ন এখন ঘুমের দেশে, স্বপ্নের নামেই বাড়ির নামকরন স্বপ্ন বিলাস। স্বপ্ন বিলাস এর বয়স আজ ১৩ বছর ৪মাস ৫দিন।

আজমল সাহেবের স্ত্রী ফাতেমা বেগম এর পরপর দুটি মৃত বাচ্চা প্রসব হয় তাতে করে আজমল সাহেবের মা চাঁদ বানু তো তেলে বেগুনে জ্বলে আগুন।
একি অপয়া বউরে বাপু পরপর দুইডা বাচ্চা মাইরা হালাইলো, ওর লগে পেত্নির আছর আছে ওরে হুজুর টুজুর দেহা নইলে যে বংশে বাত্তি দেওয়ার লোক থাকবনানে।

আজমল সাহেব যখন ফাতেমাকে বিয়ে করেছিল তখন তার কাঁচামালের ব্যবসার অবস্থা ছিল খুবই খারাপ, আস্তে আস্তে ব্যবসা বাড়তে থাকল। তখন তাদের ছিল দো-চালা টিনের ঘর এবার চিন্তা করল এটাকে দো-তলা বিল্ডিং করে ফেলি, তো বরাবর মাকে জানালে সে তো মহা খুশি কিন্তু যখন তিনি জানতে পেলেন বাড়ির নামকরন হবে ফাতেমার ইচ্ছা অনুযায়ী ‌‌‌স্বপ্ন বিলাস, তখন তো চাঁদ বানু ক্ষেপে অস্তির এইডা কি কইলি বাপ আমি তো ভাবছিলাম তুই তোর মরা বাপের নামটাই বুঝি দিবি হেইয়া না কইরা তুই যে এহন পযন্ত পৃথিবীতেই আয়নায় হের নামে বাড়ি হইবো এইডা কি কাল পড়লোরে বাপ।

ফাতেমা বেগমের এবারও গর্ভে বাচ্চা এলো কিন্তু গত দু-বার এর তুলনার এবার তার আচরন বেশ পাল্টে গেছে। কার ও সাথে কোন কথা নেই সারাদিন ঘর অন্ধকার করে বসে থাকবে, ইচ্ছে হলে খাবে না হলে নয়, মাঝে মাঝে একা একা কথা বলে,গভীর রাতে ছাদে গিয়ে দাড়িয়ে থাকে, একদিন তো আজমল সাহেব বেশ ভয় পেয়ে গিয়েছিল বটে, মাঝ রাতে ঘুম চলে যাওয়ায় পাশে তাকিয়ে দেখে ফাতেমা তার পাশে নেই। সাড়া ঘরময় খুঁজে তন্ন তন্ন করে অবশেষে ছাদে গিয়ে তো হতবাক, ফাতেমা রেলিং এর ওপর দাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ভয়ে আমার সমস্ত শরীর ঘেমে গেল। পায়ের শব্দ পেতেই সাধারন ভাবে রেলিং থেকে নেমে আজমল সাহেবের সামনে গিয়ে তার দিকে কেমন যেন ফ্যাল ফ্যাল করে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, আজমল সাহেব এক কথায় ভিষন ভয় পেয়ে গেছে তার মার কথা মনে করে পেত্নির আছর আছে হুজুর টুজুর দেহা। ফাতেমা কি হইছে তোমার কই কি হইছে জানো এবার আমাদের যে বাচ্চাটা আসবে সে মৃত হবে না ও আমার পেটে নড়াচড়া করছে জানো আমার সাথে কথা বলছে ওর কথাতেই তো আমি রেলিং এর ওপর দাড়িয়ে ছিলাম তুমি এসেছো ওই তো আমাকে জানালো, বাড়িটার নাম যে স্বপ্ন কুটির দিয়েছি সেটা নাকি ওর বেশ পচ্ছন্দ তাইতো পুরাতন বাড়িতে ও কাউকে আসতে দেয়নি ওর নামে নতুন বাড়ি করেছি তাইতো ও আসছে, আরও কি বলেছে জানো ও যেদিন আসবে ধরনীর বুকে সেদিন থাকবে ভরা পূর্ণিমা।

এই ঘটনার কিছুদিন পর একদিন গভীর রাতে ফাতেমার ব্যাথা উঠল সেকি চিৎকার দৌড়ে মার রুমে গিয়ে মাকে জাগালাম মা ফাতেমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল আমি বাইরে দাড়িয়ে‌ ফাতেমার চিৎকার গুলো শুনতে থাকলাম মাথা ঝিম ঝিম করছে ভয়ে অস্থির সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, ফাতেমার চিৎকার থেমে গেছে হঠাৎ মার গলার আওয়াজ শোনা গেল দরজা খুলে দিতে আমি ভিতরে ঢুকে দেখি ফাতেমা আকাশের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে ওর বুক ওঠানামা করছেনা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে ও চলে গেছে না ফেরার দেশে, পাশে অসাধারন ফুটফুটে একটি বাচ্চা আমি ফাতেমার চোখ দুটি বন্ধ করে দিয়ে দৌড়ে ছাঁদে গেলাম কেনই যেন রেলিং এর ওপর দাড়াতে বেশ ইচ্ছে হল , রেলিং-এ দাড়িয়ে আকাশের দিকে তাকাতেই কেমন যেন এক শীহরন খেলে গেল সমস্ত শরীরে কার যেন গলার আওয়াজ শুনতে পেলাম রেলিং থেকে নিচে নেমে ঘুরে তাকাতেই থমকে গেলাম ফাতেমা দাড়িয়ে আছে সেই আগের মত ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে পূর্ণীমার আলোয় ওর চোখ দুটো কেমন যেন ছলছল করছে। কি দেখছ? বলেছিলাম না ও আসবে ভরা পূর্ণীমার রাতে।




চলবে...............
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×