হতাশ তুমি তোমার প্রতিটি ক্ষনে, চিন্তিত তুমি জীবনের প্রয়োজনে
ক্লান্ত তোমার মন আলেয়ার পিছনে ছুটে
হয়রান তুমি তোমার প্রতিটি মুহূর্তে
কারন তুমি ছুটছো মরিচিকায় আবদ্ধ দেয়ালের মাঝে।
গোল-গোলাকার আবদ্ধে ঘেরা সাময়ীক জীবন
ভেসে থাকা কিছুটা সময়ের জন্য,
এতটুকু সময়ে মায়ায় লিপ্ত হওয়া
সৃষ্টির খেলায় কিছু সৃষ্টি রেখে যাওয়া।
সৃষ্টির লিলাতেই মানবের সৃষ্টি- সেখানে মানব করে
কত সৃষ্টির খেলা।
অন্ধ মানবে লিপ্ত ভেসে থাকা প্রেম, খোলসে আবদ্ধ
যেখানে অস্থিরতার বসতি তাহাদের মাঝে,
নিজেকে না চেনা, অহংবোধের সৃষ্টি
আগন্তুকের মৃত্যুর মাঝে ডুবে যাওয়া
আবার পুনারাবৃত্তি।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



