১। মায়ের গর্ভের পৃথিবী
২। নিজস্ব পৃথিবী
মায়ের গর্ভের পৃথিবী :
‘’মা’’ এমন একটি শব্দ যা উচ্চারন করার সাথে সাথে মন প্রান পুলকিত হয়ে যায়। যার নি:স্বাসে নিয়েছি নি:স্বাস, যার আহারে মিটেছে আমার ক্ষুদা, যে খুশি থাকলে খুশি হয়েছি, যার বেদনায় বেদনা কাতর, যার ফুলে পেচিয়ে আমি পর্দাপন করেছি পৃথিবীর বুকে সেই আমার ‘’মা’’।
নিজস্ব পৃথিবী:
অবশেষে সকল যন্ত্রনা নিরবে সয়ে জন্ম দিল ‘’মা’’ আমাকে। যে নিজে ব্যথা পেয়েছে কিন্তু লাগতে দেয়নি আমার শরীলে একটু আচড়, নিজে না খেয়ে আমাকে খাইয়ে আনন্দিত আমার ‘’মা’’ ভীষন অসুস্থতায় যখন আমি বিছানায় কাতর তখনো আমার পাশে আমার ‘’মা’’ আমার ‘’মা’’ আমার পৃথিবী।
নিজস্ব পৃথিবী নিজস্ব চেতনা ও বুঝের তালে যখন আমি চলমান তখন! আমার ‘’মা’’ কোথায়? নিজস্ব ভুবনে ডুবে নিজেকেই খুব বেশি সময় দিচ্ছি, আর সহানুভূতির তাগিদে দূর থেকে হাত বাড়িয়ে দিচ্ছি, কিন্তু! এরকম তো কথা নয়, যে মা আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেনি এত কষ্ট করে নিজের গর্ভের পৃথিবী থেকে নিজস্ব পৃথিবী পর্যন্ত যে আগলে রেখেছে তাকে তো চোখের আড়াল হতে দেয়া যায় না যতক্ষন দম রয়েছে ততক্ষন পাশে আগলিয়ে রাখতে হবে তারই মতন করে।
***
**মা, মাগো মা তুমি আমায় ছেড়ে যেওনা তোমায় ছাড়া কেমনে রব এই ধরনীর বুকে।
**মা, তোমার পৃথিবী ছিল বড়ই নি:ষ্পাপ এই পথিবীতে না এসে জদি তোমার পৃথিবী থেকেই বিদায় নিতাম।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




