somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটার শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমপিভুক্তির অভিপ্রায়ে কম্পিউটার বিষয়ে নিয়োজিত শিক্ষকদের তথ্য সংগ্রহ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রায় ২ মাস আগে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পেয়ে দেশের ৬৪ জেলা থেকে তথ্য সংগ্রহ শুরু করে মাউশি অধিদপ্তর। মন্ত্রণালয় জানতে চেয়েছিল, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্যাটার্ন অনুযায়ী কম্পিউটার বিষয়ের অনুমোদন প্রাপ্ত এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওবিহীন শিক্ষকের নাম, বিষয় অনুমোদনের তারিখ এবং এমপিওভুক্ততে মাসিক ও বাৎসরিক খরচ।

জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে সব তথ্য সংগ্রহ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের একজন প্রভাবশালী কর্মকর্তা দৈনিকশিক্ষাডটকমকে বলেন, “এমপিওভুক্তিই লক্ষ্য”।

কম্পিউটার শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে সারাদেশ থেকে প্রতিদিন শত শত ইমেইল ও মতামত পাঠাচেছন দৈনিকশিক্ষার পাঠকেরা। বেশিরভাগই খুবই মানবিক আবেদন সম্পন্ন ও যুক্তিতে ঠাসা। এমন ঘটনা রয়েছে যে এমপিওভুক্ত শিক্ষক তাদের পুরোনো চাকুরি ছেড়ে কম্পিউটার বিষয়ে অন্য প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে ফেঁসে গেছেন। ২০১১ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বরের পরে নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্তি বন্ধ থাকায় মন্ত্রণালয়কে দায়ী করছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিত্বদের দৃষ্টি আকর্ষণ করা হয় দৈনিকশিক্ষার পক্ষ থেকে। এমপিওবিহীন মানবেতর জীবন-যাপনের তথ্য দেওয়া হয় তাদেরকে।

জবাবে মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা দৈনিকশিক্ষাকে বলেন, “এমপিওভুক্তির লক্ষ্যে তথ্য সংগ্রহ করতে মাউশিকে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরী ভিত্তিতে তথ্য চাওয়া হলেও সবে তথ্য সংগ্রহ শেষ করেছেন তারা।” “খসড়া হিসেব কষে দেখেছি খুব বেশি টাকা লাগে না,” যোগ করেন তিনি।

জেলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের নামের তালিকা দৈনিকশিক্ষার হাতে রয়েছে, ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।

চাঁদপুর জেলার সদর উপজেলার মনিহার জি এম ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়; রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় ও সেনগাঁও উচ্চবিদ্যালয়; হাজীগঞ্জ উপজেলার পীর বাদশা মিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও মৈশাইদ পল্লীমঙ্গল এ জি উচ্চবিদ্যালয়। শাহরাস্তি উপজেলার ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়। কচুয়ার পনশাহী পাইওনিয়ার উচ্চবিদ্যালয়; আ ন ম এহছানুল হক মিলন মাধ্যমিক বিদ্যালয়। মতলব উত্তরের সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চবিদ্যালয়। মতলব দক্ষিণের লামচরি উচ্চ বিদ্যালয়; নারায়ণপুর পপুলার বালিকা উচ্চবিদ্যালয়; পয়ালী কে বি এস উচ্চ বিদ্যালয় ও দিঘলদী এম এ ছাত্তার উচ্চবিদ্যালয়।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
পরবর্তী কিস্তি দেখতে চোখ রাখুন দৈনিকশিক্ষা
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×