somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলম ছেড়ে অস্ত্র ধরলেন না কেন

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি লাভ এই অজেয় কলমকে-
ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করে ?
যখন কিছুই থামছে না,
দেদারসে ঘটেই চলেছে
এই অপ্রতিরোধ্য সমাজে, সভ্যতায় ।

যখন ঘটেই চলেছে-
ধার্মীকের ভণ্ডামী, উকিলের প্রতারণা,
ডাক্তারের কসাইপনা, শিক্ষকের ভুল শিক্ষা,
রাজনীতিকের মিথ্যাচার.......কিছুই থামছে না...

তাহলে কি লাভ পবিত্র কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ?

যখন প্রেমিক বনে যাচ্ছে ধর্ষকে, দুর্নীতিবাজ যখন সমাজপতি,
যখন প্রেমিকা বনে যাচ্ছে প্রমোদবালায়....
শিক্ষার্থী যখন সন্ত্রাসে, নারী যখন বারবনিতা,
মূর্খ যখন নেতা, অজ্ঞ যখন বিজ্ঞ হয়ে যাচ্ছে-
আইন - কানুন, নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে....
তখন কি লাভ এই মাহা পবিত্র কলমকে এদের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ?

সত্য যখন মিথ্যার ঘন আঁধারে ঢাকা পড়ছে,
ন্যায় যখন অন্যায়ের কাছে শিষ্যত্ব গ্রহণ করছে,
মানবতা যখন পদদলিত হচ্ছে খুব সচেতনে,
ধর্ম যখন মিথ্যাচারের বর্ম্য হচ্ছে...........
তখন কি লাভ এই পরম পবিত্র কলমকে এদের বিরুদ্ধে দাড় করিয়ে দিয়ে ?

যে সভ্যতায় নিষ্পাপের জ্বলন্ত উদারহরণ- শিশুকে ধর্ষণ করা হয় !
যেখানে নারীকে উপভোগের সম্ভোগ বলে প্রচার করা হয়,
সে সভ্যতায় কলম কিভাবে পরিবর্তন আনতে পারে – মাথায় ধরে না !

ড. আজাদ, মিঃ শরিফ, জনাব রাসেল-
তাহলে অনুগ্র পূর্বক একটি সাধারণ প্রশ্নের উত্তর দিবেন কি ?
ধারালো, মারণাস্ত্রই যেহেতু সভ্যতার পরিবর্তন আনতে খুব বেশি কার্যকরী-
“তাহলে কেন আপনারা কলম ছেড়ে অস্ত্র ধরলেন না !”

জানি এর সদুত্তর আপনাদের কাছে শুধুই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা-
তাই আমরাও ভবিষ্যত সভ্যতার অনাকাঙ্খিত, বিশৃংখল পরিবর্তন দেখার জন্য
তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম ....
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতীক্ষায় আছি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫০

প্রতীক্ষায় আছি
সাইফুল ইসলাম সাঈফ

সে মোবাইল নম্বর নিয়েছে
কল দিবে বলেছে
প্রতীক্ষায় আছি কখন কল আসবে
অস্থিরতা কাজ করছে প্রতিমুহূর্তে
সে পাশে আসলে দেখব রোজ ভোর
তার প্রশ্নে আমি বিমোহিত!
কারণ ইচ্ছেগুলো আমার প্রত্যাশিত
তাকে দেখে, শুনে শীতল... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×