তসলিমা নাসরিন সম্পর্কে আপনারা সবাই কম বেশী অবগত। তাই নতুন করে আমার কিছু বলার নাই। আর তার যে সব বিষয় নিয়ে তর্ক করে তা আমি কল্পনা করতেও পারিনা।
#NasreenTaslima নামে তসলিমা নাসরিনের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে কোন এক অজানা আগ্রহে ঢু মেরেছিলাম। আর গিয়ে যা দেখলাম তাকে দেখলাম তাকে ঐ দলকানা লোকদের প্রাত্যহিক কার্যক্রমের মতই মনে হলো।
ওয়ালে ঘুরে আসার পর তার সম্পর্কে ভাবতেও ভয় লাগে।
সমাজে একটা কথা চালু আছে তা হলো ‘রোগকে ঘৃণা করুন রোগীকে নয়’। আর নাসরিনের বেলায়ও তাই হয়েছে, তিনি তার ওয়ালে মাথা মুন্ডু দিয়ে ভরিয়ে ফেলেছে। তার কথা তারাই প্রকৃত মুসলমান। তারাই ইসলামের পথ প্রদর্শক। আল্লহ তাআলা তাদেরকে অনুসরণ করতে বলেছেন। আমার মাথায় ধরেনা তার এমন কি সাপোর্ট আছে যার জন্য তিনি আগুন নিয়ে খেলা করার সাহস পাচ্ছে?
একবার এক নাস্তিক লোক আল্লাহ তালার অস্তিত্ব নিয়ে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে নাস্তিক লোকটিকে বলা হলো ধরুন আল্লাহ বলে কিছু নেই তাহলে আপনার যা হবে আমার ও তাই হবে। আর যদি আল্লাহ বলে একজন থাকে তাহলে আপনার কি হবে?
সম্প্রতি ইউটিউবে কোরআন শরীফের উপর কফির কাপ রেখে তিনি এবং আসিফ মহিউদ্দিনের সাথে ভিডিও প্রকাশ করেছে। এর মাঝেই সে সারা বিশ্বের মুসলিম জাতির সাথে অঘোষিত যোদ্ধ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলছে। হাজার বছরের নিয়মকে ভেঙ্গে ফেলার মাধ্যমে সে কি প্রমাণ করতে চাইছে তা হয়তো তার কাছেও পরিষ্কার না।
পুরুষের মত চলাফেরা আর পশ্চিমা সংস্কৃতি আক্রিয়ে ধরে কতদূর আগাতে পারবেন সেটাই দেখার বিষয়।
যাই হোক সে তার ভুল বুঝে সঠিক পথে ফিরে আসুক এটাই কাম্য।।
পুনশ্চঃ তিনি তার ফ্রেন্ডলিস্ট এর প্রাইভেসি পাবলিক করে রেখেছেন আর সেখানে সুশীল ব্যক্তিদের আনাগোনা দেখা যায়। তারাইবা কি ধরনের সুশীল যে তাকে সাপোর্ট করে যাচ্ছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



