ভা ল বা সা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
-সুদন্তী জেগে আছো?
-হ্যা
-কুয়াশা ঢাকা ঘোলাটে চাঁদ দেখেছো কি?
-হ্যা চাঁদ আমার মাথার ঠিক উপরে, এখন; তুমি কি দেখেছো তাকে?
-আমি দেখেছি তোমারন কোলে খেলা করছে চাঁদের ছায়া
-সত্যি
-হ্যা
-সুদন্তি দেখেছো এই পাতাঝড়া দিনগুলোতেও গাছগুলো কেমন সতেজ থাকে
-ওদের বুকে ভালোবাসা আছে যে তাই,
-ভালোবাসায় সতেজতা থাকে
-কেন থাকবেনা? বোকারা জলেই পরে থাকতো যদি না ভালোবাসা পেতো
-কি জানি! আমি বোকা ভালোবাসার ভা-ও পেলাম না
-তাই! ভা’ না- পেলেও ল- তো পেয়েছো?
-হ্যা সেটা জন্মঅবদি আছে
-তোমার কথা শুনে আমার বেশ হাসি আসছে
-কেন?
-এই যে বললে জন্মঅবদি; ছোট বেলায় কি উদোম হয়ে স্নান করতে তখন লজ্জা করতো না
-কি,যে বলোনা তুমি? করতে না আবার খুব করতো কিন্তু তখন ফেরাই কি করে বলো?
-তাই তো যখন থেকে বুঝতে শিখলে তখন থেকে ল’-এর লজ্জা পেয়ে বসলো তোমায়।
-হ্যা আমার শুধু ভালোবাসার ল’-ই না সেই সাথে যোগ হয়ে গেছে ভালোবাসার ‘সা’ টাও
-হুম জানি ছোট্ট ঘরে তুমি দিবারাত্রী আরতি করে গেছো কিন্তু স্বাদের গাছে পানি ঢেলেও সাধ্য পূরণ করতে পারিনি।
ঠিক বলেছো সাধ নেই কিংবা পূর্বেও ছিল না ভালাবাসা ধরে রাখার এই তীব্র আকাঙ্খাটাকে ধরে রাখার সাধ্য।
-সুদীপ্ত ভালবাসার “ল” আর “স” টা যেমন তোমার সঙ্গি হয়ে আছে তেমনি আমারও “ভা” আর “বা” টা সঙ্গি।
-সে আমি জানি; গড়ের মাঠের বৈশাখি মেলায় চুপসানো একটা ফুল দিয়ে আমায় বলেছিলে যদি ভাব করতে পারি তাহলে একদিন এ ফুল সতেজ হবে। আমি পারতাম না কিন্তু তুমি ঠিক ভাব করতে পারতে, আমাকে ভাবতে পারতে যেমনটা এখনও ভাবাও।
-সুদীপ্ত আমি জানতাম তুমি ভালোবাসার লজ্জার ডালে আটকে আছো তাই তো ডাকতাম
-একটা নীড় হলো “ল” কে ঝেড়ে ফেলে তোমার ভালবাসার “বা” টা কে পূর্নতা দেবো। কিন্তু দেখি সে আশায় প্রদীপ নিভু নিভু সলতেও পুড়ে পুড়ে প্রায় শেষ হয়ে আসছে।
- হ্যা ঠিক বলেছো সুদীপ্ত আমি চিরটাকাল ভালোবাসার “বা” এর বাসনা কে মনের মধ্যে রেখেছি, কত বাসনা ছিল ছোট নীড়ে দুজনার ঠায় হবে একপাশে। সব ব্যর্থতা কে চাপা দিয়ে ভালোবাসার সুরভী ছড়াবো।
-সুদন্তি এ জীবন নদীর ঘাট বড়ই পিচ্ছিল। সোজা হয়ে দাড়াতে গিয়ে আমি যেমন বার বার হোচট খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি তেমনি তুমিও আমায় তুলে নিতে নিতে ক্লান্ত।
- আমি কিংবা তুমি একটা ছোট নীড়ে থাকবার আশায় কিংবা সারা জীবন পাশে থাকবার প্রত্যয়ে ভালোবাসাকে সঙ্গী করেছিলাম। আর তাই এই চার বর্ণের শব্দটার দু’বর্ণ করে আমাদের ভাগ্যে জুটলো।
-সুদীপ্ত চাঁদ কি পুরোনো হয় কখনো? সে তো প্রতিদিনই নতুন। আমাদের ভালোবাসা পুরোনো হবে না কখনো। এটা যে প্রতিটা মানুষের চাওয়া পাওয়ার মধ্যে মিশে গেছে। আমাদের ভালোবাসার চার বর্ণ সবার ভালোবাসার মাঝেই আছে।
- যত পুরোনোই হই ভালোবাসার ভা, লজ্জার ল, বাসনার বা, আর সাধ্যর সা নিয়েই তো আমাদের পথচলা শুরু হয় প্রতিদিন।
.........................এটা না কবিতা না গল্প..............................
১৮টি মন্তব্য ১৯টি উত্তর
আলোচিত ব্লগ
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।