somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

___♣ মনে নেই নিবেদিতা ♣___

০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



♣
নিবেদিতা তোর মনে আছে সেই বাঁশের সাকোঁর কথা? যে সাঁকোটা জুড়ে দিয়েছিল আমাদের বন্ধন। পানাঢাকা ছোট্ট খালের ওপাড়ে তোদের কুঁড়েঘর, এপাশে মেঠোপথে আমাদের মাটির দেয়ালে ঘেরা বৈঠকখানা। ছুটির দিনে সাঁকো পেড়িয়ে তোদের কুঁড়ে ঘরের জানালায় আমার চোখে খুঁজতো তোকে। তোর ছেড়া জামার আঁচলে আম-জাম কুড়িয়ে রাখতাম বর্ষাতিতে। তুই দু’হাত দিয়ে জামা উচুঁ করে হাটতিস। যখন অনেক ভারী হয়ে আসতো তোর আচঁল, তখন তুই আমায় বলতিস- রনো এবার থাম! আমি আর চলতে পারিনে; তোর মাথায় তুলে নে, নয়তো ফেলে দেব। আমি চিৎকার করে বলতাম-একদম না।
স্কুল ফেরতা দুপুরে এক টাকা হাতে পেলেই ছুটে যেতাম সেন্টুদার দোকানে। চারটে শাকুরা লজেন্স কিনবো বলে। আমাদের চোখে তখন এক টাকা ছিল দশ টাকার সমান। চকলেট কিনে ফেরবার সময়, রাস্তায় পড়ে থাকা দেশলাইয়ের অব্যবহৃত প্যাকেট খুজতাম! মাটির কলসির ভাঙ্গা টুকরো দিয়ে “চারা” খেলব বলে।
নিবেদিতা তোর চোখে মার্বেল ছিল। ছিল হাতির শুরের মতো বিনুনি বাগান চুল। তুই হাসতে পারতি খরগোসের মতো সাদা দাঁত নিয়ে। আমি চেয়ে থাকতাম। আমারও মার্বেল হতে ইচ্ছে করতো, তোর চোখের ভেতর থাকব বলে। মানুষ বোধহয় মার্বেল হতে পারেনা। কাঁচের দেয়ালে হয়তো নিজেকে বন্দি রাখতে পারেনা কেননা মানুষের মন যে কাঁচের মতো কখনো স্বচ্ছ হতে পারেনা, তাতে কোন কোন দাগ থাকেই। তুই জানতে চেয়েছিলি কাঁচ দিয়ে কাঁচ কাটা যায় কি? আমি বলেছিলাম কাঁচের জন্য চাই হীরে। আজ মনে হচ্ছে তুই বোধহয় হীরে হতে চেয়েছিলি। মানব সমুদ্রে সবাই হীরে নয়, তবে কেউ কেউ হীরে হয় মানুষের মনকে কেটে দুভাগ করে দেবার জন্য।


নিবেদিতা একদিন তোর ফুল কুড়ানোর দিন ছিল। ফুলের সাজি নিয়ে আমি তোকে নিয়ে সমস্ত গ্রাম পায়ে মাড়াতাম। খালি পায়ে আমাদের মৃত্তিকা নৃত্য হতো। তোর সাজি ভর্তি ফুল! আর আমার চোখ ভর্তি উচ্ছাস। কেউ কেউ ফুল দেবেনা বলে, বিনা মেঘে বজ্রপাতের ভয় দেখাতো। আমরা দৌড়াতে পারতাম উটপাখির মতো, আমাদের শরীরে তখন উত্তাপ ছিল।
তোর মনে পড়ে যেদিন বাশের সাঁকো উঠে গেল সেদিন তুই হেসেছিলি। ভাবছিল এবার আর তোদের সাঁকো পেরুতে হবে না হয়তো তার বদলে পিচঢালা পথ হবে।
কিন্তু খালটা বিনা নোটিশে মরুভূমি হয়ে গেল। কাটাতাঁর তোকে আর আমাকে দুভাগ করে দিয়ে হয়ে গেল দুটো দেশ ।



♣_লেখাটি কালের খেয়ায় প্রকাশিত


__________________________________


রচনাকাল:
জুলাই-২০১৪
উইলকিংসন রোড, সুসং নগর।
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×