
বাজারে বাড়ন্ত মাছের দাম
বুবন মাসি হাঁক ডাকে-
সোনাই টমেটো কত কেজি?
দু’কেজি পনেরো টাকায়, বেশ সস্তা!
শিলাবৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে গেছে
টমেটো খেয়ে পেট ভরবে কি?
বুবন মাসি রংজ্বলা কাপড় পরে বাজারে আসেন
শাড়ি-কাপড়ের বড্ড দাম
থান পরে এবার চৈত্র গেল
পৌরসভা থেকে শীতে কম্বল দিয়েছিল
কম্বল পরে কি ঘরে-বাইরের জীবন কাটে?
ইশকুলের ফিস দিতে পারেনি বুবন মাসি
রাঙতা ফিরে এসেছে ইশকুল থেকে
বই ফ্রি দিচ্ছে সরকার, ফির টাকা নেই!
আচ্ছা, ইশকুলে পড়ে কী হয়?
ঘরের চাল ফুটো, জং ধরে গেছে টিনে
জরাজীর্ণ ঘরে চাঁদটাই টিউবলাইট
সেখান ‘সোলার’ সেবা নিয়ে কী হবে?
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




