
বয়সটা ছোট হতে হতে, পাপবোধ কমে আসছে।
এখন আলো বিরক্ত লাগে
সেলফোনের ওপাশে বিব্রত নাটক অনুভূত হয়।
দৃশ্যায়ন হয় না, অদৃশ্য হওয়া যত ভালো মানুষী।
খারাপ মানুষটা মাথাচাড়া দিয়ে উঠে-
তাতে আমরা কেউ কেউ আগুন ঠুকে দেই;
ভালো লাগে দিতে।
অসভ্য শিল্প যান্ত্রিক জীবনে প্রতীয়মান,
দায়িত্ববোধ নিশ্চুপ বৃক্ষের ভান করেছে
জিতেও হেরে যাচ্ছি-
এখন আলো বিরক্ত লাগে-
কেননা তাতে পাপ ধরা পড়ে যায়।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





