
বিশাখা, ঘুমিয়ে আছো?
রোজকার চিন্তা-ভাবনা শিখায় তুলে
বোধিবৃক্ষের গায়ে হেলান দিয়ে চোখ বুঝে
ভ্রু-যুগলে ভুজঙ্গ সমাজকে দূর্দান্ত যন্ত্রণায় চেপে রেখে,
নিশ্বাসে নিশ্বাসে কান্না ছড়িয়ে দিচ্ছো।
সম্ভ্রম হারানোর যে অসভ্য শহর তোমার
লজ্জা হরণ করছে, সে শহরে কেঁদেকেটে কী লাভ বলো?
তার'চে গর্জে উঠো!
ত্রিনয়নে পুড়িয়ে দাও সেই সব জঞ্জালকে
যারা নারী বলতে শুধু রক্তমাংসের একটা শরীরকে বুঝে,
যাদের চোখে জননী আর কন্যার কোন তফাৎ নেই
তাদের চোখটাই উপড়ে ফেলে দাও।
তোমার দানবী হয়ে উঠার অপেক্ষায় রয়েছে
________আগমনী সন্ধে-সকাল থেকে সমস্ত দিনরাজ।
বোধিবৃক্ষের নীচে একটা নতুন বোধন হোক তোমার,
মানবী থেকে দানবী হয়ে উঠুক অগ্নিকান্ত এই চোখ।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





