somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকালনামা ১০০

০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এমন অনেক বৃষ্টিবিভোর রাত কেটেছে, আমি অপেক্ষায় থেকেছি আপনার সাথে বৃষ্টিবন্দনার কথা বলবো বলে, অথচ- তখন আপনি প্রতিষ্ঠিত যুবকের সাথে ভবিষ্যত মতাদর্শ নিয়ে ব্যস্ত আমার কথা শোনার সময় তখন আপনার সময়ের চেয়ে অনেক দূরে ঝুলে থাকতো, তবুও মনে হতো এই বুঝি আপনার মতাদর্শন আলাপ করা শেষ হলো। হয়তো এক্ষুনি আমাকে রিংব্যাক করবেন... তারপর কথা শুরু হবে।

কখনো এমনটি হয়ে উঠেনি। একদিকে আপনি এড়িয়ে যাচ্ছেন অপরদিকে বৃষ্টি থামছেই না, রাত বাড়ছে নিকটে চলে আসছে সকাল। কোথায় যেন পড়েছিলাম, সাইকো ভুবেনেশ্বর বলেছিলেন-যে মুহূর্তে তুমি তোমার প্রিয়জনকে মনে করো, সেই মুহূর্তে সেও তোমাকে মনে করে কিন্তু সেটা হয়তো সে সবসময় বলে উঠতে পারে না। এইসব ভুলভাল মিথ্যে শান্তনা দিয়ে মানুষ তার জীবনকে টেনে লম্বা করে দেয় আর মনে মনে সান্ত্বনা খোঁজে।

যখন আমি এভাবেই অপেক্ষায় বসে থাকি রাত বাড়ে, বৃষ্টির তান্ডব বেড়ে চলে তখন কোন কোন দিন ফোনে করাক করাক রিং বেজে উঠে, কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠে- এখনো জেগে আছেন?
আমি তার পরিচয় জানতে চাই না, শুধু বলি আপনিও তো ঘুমাননি। সে হাসে, তার হাসি ছড়িয়ে পড়ে বৃষ্টির শব্দে। ভেসে যায় ঘর। আমার ঘর জুড়ে সে হাসির রেশ সুগন্ধির মতো ঘুরে বেড়ায়। আমিও মিথ্যে হেসে ওঠার ভান করি। সে বলে আপনার কুঁইকুঁই শব্দের হাসিটা বেশ অন্যরকম। কথা বলার মাঝখানে সে হাই তুলে, বলে, ঘুম পাচ্ছে আজ রাখি।

আমি জানি সে রেখে দেই বললেও ফোন কান থেকে সরাবে না। শুধু কিছুক্ষণ চুপ করে থাকবে, তারপর যখন আমি নির্মীলিত কন্ঠে হঠাৎ গুনগুন করে গাইবো মান্ধাতা আমলের কোন পুরনো গানের লাইন, তখন সে বলবে- আপনি গান খুব ভালোবাসেন তাই না?
আমার উত্তর সন্ধ্যার আগেই সে আবার বলে উঠবে, শুনেছি যারা গান ভালবাসে তাদের মন অনেক শান্ত হয়; সত্যি কি তাই?

আমি কথা এড়িয়ে গিয়ে বলবো, রাত অনেক হলো এবার ঘুমিয়ে পরুন। বৃষ্টি থামবে না আজ। আমাকে যেতে হবে অনেক দূর কোন এক ঘুমের দেশে। তারপর, আমি ইচ্ছা করে ফোন রেখে দেবো। আর কান পেতে শুনবো ওদিকে তখনো চলছে ভবিষ্যতের মতাদর্শন পাঠ।
সাইকো ভবানন্দ বলেছিলেন-তুমি তাকে ভালবেসো, যে তোমাকে ভালোবাসে আর যে তোমাকে ভালবাসে না তার কাছ থেকে দূরে থেকো। ভবানন্দ'র সব বক্তব্যের সাথে আমি কখনো একমত হই না, সব সময় দ্বিমত পোষণ করি।

মধ্যরাত শুরু হওয়ার একটু পরেই আপনার কথা বলা শেষ হয়, আপনি আমাকে ছোট্ট একটি এসএমএস করে জানিয়ে দেন, আজ মনটা খুব খারাপ, আপনার পক্ষে কথা বলা সম্ভব নয়।
ওদিকে তখন বৃষ্টির তান্ডব আরো বাড়তে থাকে, আমার ঘরের চারপাশে জমে যায় জল। আমার ইচ্ছে করে আমি সেই জলে ডুবে বসে থাকি কিন্তু সেটাও পারি না, কারণ আপনার কাছ থেকে তিরস্কৃত হলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আমি তখন জানালা বন্ধ করে দিয়ে মোবাইল ফোন থেকে আপনার নম্বরটা ডিলিট করে দেই, মনে মনে একটু শান্তি অনুভব করি কিন্তু আপনার সকল তথ্য সব মাথায় জমে বসে আছে, তা মুছে দেবো কী করে।।



__________
রিভারস্ট্রিট ।। সেপ্টেম্বর ২০২০

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩১
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×