somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরাধ্য যামিনী

১২ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রাণনন্দনস্পর্শরাজ,
কুসুমাকার কোন এক সন্ধ্যের ছায়ালগ্নে যে মুহুর্তে তোমার সাথে আমার প্রথম কথা হয়েছিলো সে সন্ধ্যেটিকে সযত্নে লালন করে মাথায় এক কুঠরিতে বন্ধ করে রেখে দিয়েছি কারণ আমার সেই ছন্দহারা বিহঙ্গ দিনগুলোর একমাত্র মনোসঙ্গী ছিলে তুমি। লোকে বলে, ভালোবাসা মানুষকে স্বার্থহীন হতে শেখায় কিন্তু আমার মনে হয় ভালোবাসা মানুষকে স্বার্থপর করে দেয়। অশ্রুর গহীন বনে ডুবতে ডুবতে আমি ঠিক সেটাই উপলব্ধী করছি আজকাল।

নিজেকে বিসর্জন দেবার মতো দূঃখ বোধহয় পৃথিবীতে আর নাই। মানব জীবনটা এমন যে, আনন্দ ভাগ করা গেলেও দূঃখ কখনো ভাগ করা যায় না, সেটা সম্পূর্ণ আপনাকেই বয়ে বেড়াতে হয়। মরে গেলে মানুষ যদি পূর্বের রূপ নিয়ে ফিরে আসতে পারতো তাহলে আক্ষেপ বলে শব্দটার এতোখানি মূল্যায়ন হয়তো থাকতো না। এক জীবনের অর্ধেক কাজ আরেক জীবনে গিয়ে শেষ করা যেতো।

তুমি বলেছিলে জীবনকে জীবনের মতোই চলতে দিতে হয় মনের ভেতরটা সবসময় ফাঁকা রাখতে হয়, কিন্তু আমি তো পারিনে…মনের ভেতর যে মানুষটা জেঁকে বসে আছে তাকে তো চাইলেই তাড়িয়ে দেয়া যায় না, তাকে চাইলেই বদলে ফেলা যায় না। সকাল, তুমি যতোই বলো জীবনটা মাত্র কয়েকদিনের কিন্তু আমার তো মনে হয় জীবনটা অনেক বড়ো, অনেক দীর্ঘ যন্ত্রণাময়।

কেন জানি অনেক কথা আজ লিখেতে গিয়েও লিখতে পারছি না এপর্যন্ত এসেই থেমে যাচ্ছি। কেন জানি মনে হচ্ছে, সারাজীবন অভিনয় করে চলার চে’ জলে ডুবে মরে যাওয়া ঢের ভালো। আবার মনে হয় এই মরে যাওয়ার মাঝে তো কোন আনন্দ থাকবে না। এই মরে যাওয়াতে তো আমি তোমাকে পাবো না, তোমার-আমার মাঝে যে যোজন-যোজন দূরত্ব তা তো ঘুচবে না তবে কী লাভ এই অনাকাঙ্খিত মৃত্যু’র! তার’চে সারাটিজীবন জ্বলতে-জ্বলতে দূর হতে তোমারেই না হয় সাধিব।

পদস্পর্শপ্রার্থীনি
তোমারই দেবী
আরাধ্য যামিনী



বি:দ্র: কিছু বানান ভুল রহিয়া গেলো।

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×