কাতারভিত্তিক খ্যাতনামা টিভি স্টেশন আল জাজিরা জানিয়েছে, মতিঝিলের শাপলা চত্বরে নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি বাংলাদেশ সরকার।
চ্যানেলটির কাছে যে নতুন ভিডিও ফুটেজ এসেছে তাতে দেখা যাচ্ছে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।
মঙ্গলবার রাতে এই খবর প্রচার করে আল জাজিরা। চ্যানেলটির ওয়েবসাইটেও খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, শেষ রাতে গাড়ীতে লাশ তোলা হচ্ছে।
জুরাইন কবরস্থানের কবর খননকারী আবদুল জলিল জানান, সেই রাতে তিনি ১৪ জন দাড়িওয়ালা লোককে কবর দিয়েছেন। তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার বলছে, ৬ মে ভোররাতে অপারেশন ফ্লাশ আউটে কোনো মুসল্লি মারা যায়নি।
হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, ঘুমন্ত ও ইবাদতরত মুসল্লিদের ওপর গুলিতে অন্তত ৩,০০০ লোক নিহত হয়েছে।
এশিয়ার হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, নিহতের সংখ্যা ২,৫০০ এরও বেশি হতে পারে।
বাংলাদেশের খ্যাতনামা মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, শাপলা চত্বরে শত শত লোককে হত্যা করা হয়েছে। এরপর ট্রাক ও কাভার্ড ভ্যানে করে লাশ সরিয়ে ফেলা হয়েছে।
কিন্তু প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট বলছে, অন্তত ৫০ জন লোক নিহত হয়েছে শাপলা চত্বরে। নিউজমিডিয়াবিডি.কম
হেফাজত কর্মীদের মৃত্যু নিয়ে সরকারের তথ্য ভুল: আলজাজিরা
Video suggests higher Bangladesh protest toll
শাপলা চত্বরের গণহত্যা নিয়ে আল জাজিরার এক্সকুসিভ প্রতিবেদন : রাতে জুরাইনে দাফন করা হয় ১৪ মুসল্লির লাশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
তাবলিগে গিয়ে যা শিখলাম না
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।