ইংরেজিতে বলিঃ Crab’s eye,Indian Liquorice
দেখতে যেমনঃ শাখা প্রশাখা বিশিষ্ট আরোহী লতা।
পাতাঃ দেখতে তেঁতুল পাতার মতো।পক্ষল যৌগিক,একপক্ষল,প্রতি পাতায় ২০-৩০টি পত্রক খন্ড আছে।
ফুলঃ মঞ্জরীতে অবস্থিত ক্ষুদ্রাকৃতির বেগুনি,হালকা বেগুনি বর্ণ ফুল।
ফলঃ সীমের মতো দেখতে অর্থাৎ পড জাতীয়।১-১/২ ইঞ্চি লম্বা,ভেতরের বীজ উজ্জ্বল লাল বর্ণের কিন্তু মুখটি বেজায় কালো ।দেখতে দারুন ভালো ।
জন্মে যেথায়ঃ আমার দেশের সবখানে ।
গুণের কথা করি বচণঃ ভেষজ গুণ রয়েছে অনেক। কথিত আছে টাকে কুঁচ গুড়োর প্রলেপ এমনকি পাতার রসও নতুন চুল গজাতে সাহায্য করে।পাতার রস রক্ত পরিষ্কার করে। বিভিন্ন চর্মরোগে কুঁচ চূর্ণের প্রলেপে আরগ্য হয়।
বিষাক্ত যে অংশঃ বীজ ও মূল । বীজে Abrin এবং Abric থাকে ।
সকল ছবি ও সূত্র বই এবং ইন্টারনটে থেকে প্রাপ্ত
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


