নামটি আমার বলি- চখাচখী
ইংরেজীতে বলি- Ruddy Shelduck
বৈজ্ঞানিক নাম-Tadorna ferruginea
দেখতে আমি যেমন- মাথা থেকে লেজ পর্যন্ত আমি প্রায় ৬৫সে.মি লম্বা।গায়ের পালক লালচে খয়েরি রংয়ের হয়,আমাদের মেয়ে পাখিগুলোর মাথা সাদা বর্ণের,গলায় কালো মালা আছে,ঠোঁট,পা এবং লেজের শেষটা কালো।
যেথায় আমার বাস- আমি তোমাদের দেশে শীতকালে অতিথি হয়ে আসি।তিব্বতের মালভূমি আমার আদি নিবাস।বিল-ঝিল বা নদীর চরায় আমাদের দল বেঁধে দেখতে পাবে।
আমার খাবার মেন্যু- নানা ধরনের পোকা-মাকড়,শামুক,ছোট মাছ,শস্যদানা,কচিঘাস খুব প্রিয় ।
আমার যতো ভাই-বেরাদার- ছবি দেখে বুঝতেই পারছো আমি হাঁস গোত্রের পাখি ।
(প্রজনন সময়- এপ্রিল-জুন। ডিম সংখ্যা- ৬/৮ টি।)
সকল ছবি ও তথ্য জাল দিয়ে ধরা (ইন্টারনেট থেকে পাওয়া)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


