somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুকুর ও ভাগাড় বিষয়ক (সাইড ইফেক্ট গল্প)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাক এবং অন্যান্য মাংশাসী পাখিরা আগেই এসে মৃতটাকে ঘিরে দাঁড়িয়েছে।বৃত্তাকারে।দাঁড়কাক এবং পাতিকাকগুলো কা কা করে এলাকা সরগরম করে ফেলেছে।এ অবস্থায় তাদের অবশ্য করার কিছুই নেই।কেননা কুকুরেরা এখনো আসেনি।তাদেরকে কুকুরদের জন্য অপেক্ষা করতে হবে।কুকুরেরা আসবে।শক্ত চামড়া ধারালো দাঁত আর নখ দিয়ে ছিঁড়ে বের করবে সুস্বাদু নরম মাংস।ততক্ষণ পাখিগুলো চিৎকার করেই যাবে।

পশুর মালিক আর ওমুখো হবে না যতদিন তার প্রিয়তম পশুর স্মৃতিচিন্হটুকু মুছে না যায়।

পথচারিনী তরুণীরা যেতে যেতে যখন দেখে একটি মরা গরু পড়ে আছে তখন তারা তাদের স্বভাব সুলভ ভঙ্গিতে তাদের মায়ের দৃষ্টি আকর্ষণ করে আহলাদ করে বলে,
-মা মা,দেখো দেখো,গরু- গরু-!মরে পড়ে আছে!!
তাদের চোখে রাজ্যের বিস্ময় আর আহলাদ ঝরে ঝরে পড়ে।

শকুনেরাও খবর জেনে যায়।রওনা হয়ে যায় পালে পালে।

দক্ষিণ পাড়ার গরু বলে কথা।তাই মৃতপশুটার উপর এ পাড়ার কুকুরদের দাবিটাই ন্যায়সংগত কারণে বেশি।কাকগুলো কা-কা করে উৎসাহ যোগায়।
এগিয়ে যাও!
কয়েক ঘা কামড় বসাতে না বসাতেই উত্তর পাড়ার কুকুরগুলো এসে হাজির।তারা লেজ নাড়ে,মাথা নাড়ে।মৃদৃ ঘেউ ঘেউ করে।ভাবটা এমন -কাজটা কি ঠিক হলো?এতবড় একটা কান্ড ঘটে গেলো কোন খবর পাই নাই!খবর না দিলে কি হবে?গন্ধটাতো আর আটকায়ে রাখতে পারলে না!গন্ধের ভাগিদার যেহেতু হতে পেরেছি তাই তাতে আমাদের মাংশেরও ভাগ আছে!

দক্ষিণপাড়ার কুকুরগুলো চোখ তুলে তাদের দেখে।তাদের কাছে ব্যাপারটা অসহ্য ঠেকে।দলবেঁধে তীব্র আক্রোসে আক্রমণ।আক্রমণে টেকতে না পেরে উত্তরপাড়ার কুকুরগুলো এবেলা পিছু হটে কিন্ত্ত মাঠ একেবারে ছেড়ে দেয় না।নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে।তকে তকে।এদিক ওদিক দেখে সামান্য এগিয়ে আসে আবার পরিস্থিতি খারাপ মনে হলে পিছিয়ে যায়।
দূর খেকেই তারা তাদের দাবিটা জানায়।মিনমিনে গলায়।স্বরটা উদারাতে রেখে।
দক্ষিণ পাড়ার কুকুরগুলো দেদারছে কামড়ায়।খাবলিয়ে মাংশ খায়।কাকগুলো সুযোগ পেলে ঠোঁকর বসায়।অথবা কুকুরের মুখ গলে ছোট মাংশের টুকরা বেরিয়ে গেলে সেটি নিয়ে দূরে সরে পড়ে।
দক্ষিণপাড়ার কুকুরগুলো মাঝে মাঝেই মুখ তুলে উত্তর পাড়ার কুকুরগুলোর গতিবিধি পরখ করে।
কতগুলো তাগড়া কুকুর ওদের কে আরো খানিকটা দূরে তাড়িয়ে দিয়ে আসে।

শত শত শকুন আসে।আকাশে চক্রাকারে ঘুরে ঘুরে পরিস্খিতি পর্যবেক্ষণ করে।কারো কারো বাড়ির গাছের ডালে বসে।লোকালয়ের বাসিন্দারা সচরাচর শকুন দেখে না।তারা আগ্রহ নিয়ে শকুন দেখে।তারা শকুনের ইন্দ্রিয় ক্ষমতার প্রশংসায় পঞ্চমুখ।

প্রতিবারই যখন গরু মারা পড়ে কুকুরগুলো মারকুটে হয়ে যায়।ভাগাড়ে সারাক্ষণ কামড়াকামড়ি চলে বিধায় তাদের ডমিস্টিক ভাবটা উবে গিয়ে বুনো হিংস্র ভাবটা প্রবল হয়ে উঠে।যার দরুণ কুকুরগুলো নিরীহ পথচারিকে প্রায়শই কামড় দিয়ে বসে।আঁচর দিয়ে বসে।লোকজনও সে কথা জেনে ওপথ খুব একটা মাড়ায় না।নিজেরা সাবধানে থাকে।ছেলেপুলেদের সাবধানে থাকতে বলে।
কিন্ত্ত এবার এক নিরীহ সনাতন ধর্মীয় বালককে কামড় দিয়ে বসে।কুকুরগুলো দলবেঁধে তার উপর হামলে পড়ে।তাকে ক্ষত বিক্ষত করে।তাকে ছিন্ন ভিন্ন করে।বেচারা মৃতগরুর মালিক এবার সমালোচনার মুখে পড়ে।মৃতগোমাংশ যেখানে বিষয় সেখানে সনাতনধর্মীয় লোকজন কেনো কুকুরের কামড় খাবে।সুতরাং ভাগাড়ে মৃত গরু ফেলাটা মালিকের অপরাধই বটে!

কুকুরগুলোও বোধয় ঘটনা আচ করতে পেরে কিঞ্চিৎ নড়ে চড়ে বসে।শকুনগুলো এ সুযোগে ঝাপিয়ে পড়ে।মিনিটেই সব সাবাড় হয়ে যায়।শকুনদের দাপটে টিকতে না পেরে কুকুরগুলো তাদের ভোজনপর্ব সমাপ্ত ঘোষণা করে বিদায় নেয়।
ততক্ষণে মাংশে পঁচন ধরে।বাতাসে দূর্গন্ধও ছড়ায় বেশ।পথচারী যারা উৎকট গন্ধে স্পর্শকাতর তারা রুমাল দিয়ে নাক ঢেকে পথ চলে।
আর মাঝে মাঝে বলে-এয়াক থু'

উত্তরপাড়ার কুকুরগুলো ঘেউঘেউ করেই যায়।ধীরে ধীরে তাদের স্বরে ধ্রুপদী আভাস ফুটে উঠে।
অন্যবার যখন উত্তরপাড়ায় গরু মরেছিলো তখন দক্ষিণপাড়ার কুকুরগুলো ধ্রুপদী ঘেউ ঘেউ তুলেছিলো।এবার কি উত্তরপাড়ায় গরু মরবে?উত্তরপাড়ার কুকুরদের ঘেউঘেউ শোনা যাচ্ছে।নিরাপদ দূরত্বে তাদের অবস্থান।তারা তাদের পাড়ায় আরেকবার গরু মরার অপেক্ষায়।


লেখাটির উৎস কবিতাঃ Click This Link


লেখক-লিটল হামা
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×