এ জীবন কেনো দুঃস্বপ্ন ভাবো
শিউলি ভোরে জাগো
সব শেফালীরা জাগো।
হোক জীবন চাপানো বোঝা
যতই হোক জীবন ভুল স্বপ্ন
তোমাদের যেতে হবে দূর
তোমরা পাড় হবে সমুদ্দুর
হাতে হাত ধরো..
দাঁতাল সময়ের হাসি
হাসতে দাও
বেহালাটা নাও টেনে
বিরহী মনের
গানটা গাও।
আসবে সময় যে শিউলী ভোরে...
কাটবো সময় তোর করবো শেষ
শেষ হাসি আমরা হাসবই বেশ।
শেফালীরা সব
কান্না থামা
আসবে সুদিন তাই
কাঁদতে মানা।
হাসবেই ভোর দেখিস আসবে সময়..
এ জীবন কেনো দুঃস্বপ্ন ভাবো
শিউলি ভোরে জাগো
সব শেফালীরা জাগো।
(শিউলিদের হাত দিয়ে ছোঁয়া যায় না।ঝরে পড়ে।চোখ রাখলে গলে যায়।শিউলির অসুখ করেছিলো।বলেছিলো -স্যার,আমার নামটা কাটবেন না।শরীর ভালো হলেই চলে আসব।
শিউলি আর স্বুলে আসেনি।এক ভোরে ঝরে গেছে।স্কুলের খাতায় নামটি আছে।শিউলি নেই।)
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



