সে রাতে বিমূর্ত প্রান্তর জেগে উঠেছিলো নদীর চরে।
লোকালয়ে মানুয়ের রক্তে ছিলো হাঁসের জ্বালা।কোমল পানীয় কিংবা জলে তাদের তৃষ্ণা মিটতো না।এমন কি সঙ্গমেও না।তারা যন্ত্রণায় তড়পাচ্ছিলো।
আর তখনই মরা সূর্যের আলো ঝরতেছিলো সে রাতে।শরীর আর মন জুড়ানো বাতাস বালুময় প্রান্তরে নিশব্দে বইছিলো।লোকালয়ের কেউ কেউ জেনে গেলো সে কথা।আকষ্ঠ শরীর জুড়ানার লোভে তারা তাদের সখীদের ডাকলো।তারা তাদের সখাদের ডাকলো।
দুধরাতে বের হও
ডাকছে নদীর ঢেউ
বরফ গ্লাস হাতে
বোতল ঢালি তাতে
বের হও সুররাতে
বিজন জোছনাতে
আকাশে নদীতে মরা সূর্যের আলো।দেখে দখিনা বাতাস আচমকা চমকালো।তারা-সব ফেলে বের হয়।আলো ছায়ার রাত ধোয়াসার প্রান্তরে।
দল বেঁধে সবার আগে চলে এলো একঝাক তরূণ তরূনী।উলঙ্গ হয়ে তারা বালুময় প্রান্তরে দৌড়াচ্ছিলো।অনেক কাল পরে -তারা সেদিন কেবল হাসছিল।
অতপর নদীতে ঝড়-জলোচ্ছ্বাস শুরু হলো।ভেসে গেলো চর ।থেমে গেলো যুবক যুবতীদের শব্দ।হাসি।চর ঢেকে দিলো অথৈ জলরাশি।চারদিক সুনশান নিরবতা।কবরের নিঃস্তব্ধতা নেমে এলো।।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





