রাতের আঁধার নেমে এলে
যন্ত্রণা পান করে প্রাণে
উথলে উঠে গান
জীবন থেকে নিকষ আঁধার নির্জনতা হই
থমকে থাকে অপার বিকেল উপত্যকার
অরণ্যের ঐ বুকে গাঁথা অভিমান প্রেম
ডানা মেলে উড়ে চলে বটবৃক্ষ
নাভী মূলে নেচে নেচে পূঁজোতে ফুল
ছুঁড়ে যেনো নির্জনতার
রূপসিনী মেয়ে
তার চোখে
কালো সবুজ
এসব কিছুই হলাম না তো
এসব কিছুই
দিন শেষে যেই সেই পড়ে রই।
রাত্রী নেমে এসো-চোখে উৎকট আলোর যন্ত্রণা। তোমার কষ্টঠোঁটে চুমুকে চুমুকে আঁধার পান করে মুমূর্ষু থেকে একটি বার বেঁচে উঠি।
রাত্রী নেমে এলে প্রিয় সত্যরা দলে দলে ডানা মেলে। এসো রাত্রী হই। তুমি রাত্রী হও । আমিও রাত্রী হই।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


